calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / ‘জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে দেশ ও মানুষের বিরুদ্ধে চক্রান্ত’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

‘জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে দেশ ও মানুষের বিরুদ্ধে চক্রান্ত’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের দেশ ও মানুষের অধিকাররে প্রশ্নে সর্বদা সোচ্চার। তিনি দেশ ও...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ • বিকাল ০৫:০৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৭ মিনিট পড়ার সময়
visibility ৩৩৫ বার পঠিত

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের দেশ ও মানুষের অধিকাররে প্রশ্নে সর্বদা সোচ্চার। তিনি দেশ ও মানুষের নেতা। তাই জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দেশ ও মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগর প্রধান সড়কে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

বাবলা বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে একটি রাজনৈতিক দলের নেতার কণ্ঠরোধ করার অপচেষ্টা নজিরবিহীন। দেশের মানুষ জিএম কাদেরের কথা শুনতে চায়, দেশের মানুষ তার নেতৃত্ব নিয়েছে। এতে হতাশ হয়ে দল থেকে বহিস্কৃত এবং অর্বাচীন কিছু মানুষ জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।  

তিনি বলেন, আদালতের ওপর পূর্ণ আস্থা আছে আমাদের। আমরা বিশ্বাস করি আদালত মিথ্যা ও মামলা খারিজ করে দেবেন। আমাদের নেতা জিএম কাদের আবারও মুক্তভাবে দেশ ও মানুষের কথা বলবেন।  

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের বলেন, জাতীয় পার্টি হচ্ছে সুশৃঙ্খল ও আদর্শবাদী রাজনৈতিক শক্তি। জাতীয় পার্টির শৃঙ্খলা কখনোই দুর্বলতা নয়। 
তিনি বলেন, হাজার হাজার মানুষের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ প্রমাণ করে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাজনৈতিক দল। 

তিনি জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের বিরুদ্ধে দায়ের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।  

এ সময় জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা বলেন, রাজনীতিতে হামলা, মামলা ও ষড়যন্ত্র নতুন কিছু নয়। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে যে অপশক্তি ষড়যন্ত্র করেছে তারা এখন আবার সক্রিয় হয়েছে।  

তিনি বলেন, জিএম কাদের কোনো ঠুনকো রাজনীতিবিদ নন, ষড়যন্ত্র করে জিএম কাদেরের পথচলা স্তব্ধ করা যাবে না। সারাদেশে জিএম কাদের এর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।  

সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য-এস এম আব্দুল মান্নান বলেন, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি টিকে থাকবে।  

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ সহকারী ও প্রেসিডিয়াম সদস্য-মীর আবদুস সবুর আসুদ বলেন, বর্তমান সরকারের অপরাজনীতির প্রধান সমালোচক হচ্ছেন জিএম কাদের। তাই জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।  

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু বলেন, জিএম কাদের হচ্ছেন গণমানুষের নেতা। সাধারণ মানুষের মধ্যে সব চেয়ে জনপ্রিয় নেতা।  

সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে বিজয়নগর প্রধান সড়কে সমাবেত হতে থাকেন। তখন জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতীয় পার্টি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেয়। সব ষড়যন্ত্র রাজপথে মোকাবেলা করার ঘোষণাও দেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

tag ট্যাগ: #Rajniti