calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / রাশিয়ার হামলা, ইউক্রেনের খারকিভে আহত ৪৩
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

রাশিয়ার হামলা, ইউক্রেনের খারকিভে আহত ৪৩

ইউক্রেনের খারকিভ অঞ্চলের ছোট শহর পেরভোমাইস্কিতে অতর্কিত হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ৪৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জন শিশু রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের আঞ্চলিক গভর্নর অলেহ সিনেহুবোভ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৫ জুলাই ২০২৩ • দুপুর ০২:১৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩০ বার পঠিত

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ রাশিয়ান বাহিনী এ হামলা চালায়। খবর আলজাজিরার। 

প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশনের ফুটেজে, লম্বা ফ্ল্যাটের একটি ব্লক থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং কাছাকাছি গাড়িতে আগুন জ্বলছে। কিয়েভের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান ওই শহরের পুড়ে যাওয়া এবং ধ্বংস হয়ে যাওয়া গাড়ির ছবি শেয়ার করেছেন। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শহরটিতে প্রায় ২৮ হাজার লোকের বাস এবং যুদ্ধের সম্মুখসারি থেকে বেশ দূরে। 

এদিকে মঙ্গলবার মস্কোতে ইউক্রেনের সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের ড্রোন হামলার কারণে ভিনুকোভা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয় এবং বিদেশ থেকে আসা কিছু বিমানকে অন্য বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবারের হামলায় পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে বলা হয়েছে। ভিনুকোভা বিমানবন্দর ছাড়াও মস্কোর আশপাশের আরও কয়েকটি অবকাঠামো এই হামলার লক্ষ্যবস্তু ছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সব ড্রোনই আকাশে ধ্বংস করা হয়েছে এবং কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

tag ট্যাগ: #1111