calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বাংলাদেশ লজ্জার সিরিজ হার আফগানদের সাথে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ লজ্জার সিরিজ হার আফগানদের সাথে

বিশ্বকাপের আগেই ভক্তদের হৃদয় ভেঙে দিল টাইগাররা। নিজেদের মাঠে আফগানদের সাথে লজ্জার সিরিজ হার! অথচ কয়েক দিন আগেই যে দলটি ছিল ফর্মে তুঙ্গে। সেই দলটি যেন হঠাৎ করেই সবকিছু ভুলে গেল। সবার মনে একটা প্রশ্ন ঘুর পাক খাচ্ছে!

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৯ জুলাই ২০২৩ • সকাল ১০:৪৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৬৭ বার পঠিত

কি কারণে এমন পরাজয়। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট বলে চমর ব্যর্থ বাংলাদেশ  ১৪২ রানে হেরেছে। ৩৩২ রানের জবাবে ৪৩.২ ওভারে ১৮৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই ২-০তে সিরিজ জিতল আফগানরা।

আফগানদের দেয়া ৩৩২ রানে বিশাল টার্টেগে ব্যাট করতে নেমে শুরু থেকেই যেন কাঁপছিল বাংলাদেশ। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রতই তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। চরম ব্যর্থতার পরিচয় দিয়ে দলীয় ২৫ রানে একে একে বিদায় নেন লিটন,শান্ত নাঈম। অথচ আগেই ম্যাচেই তামিম ১৩ রান করে সমালোচনা সইতে না পেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল।

তামিরের পরিবর্তে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন শুনিয়ে ছিলেন আশার বানী। সেই লিটন নিজের ১৩ রানে মধ্যে দুইবার আউট। ৫ বলে ১ রান করেন শান্ত। আর তামিমের পরিবর্তে সুযোগ পেয়ে নাঈম করেন ২১ বলে ৯। এরপর তাওহিদ হৃদয় ও সাকিবের উপর ভরশা করেছিল দল।

কিন্তু তারাও রিতিমতো হতাশ করেন। মজিবুর-রশিদদের সামনে বুক উঁচু করে ব্যাট চালাতে পারেননি। সাকিব ২৫ রান করে নবীর বলে এলবিডাব্লি আর রশিদের বিষাক্ত স্পিনে উড়ে যায় ১৬ রান করা হৃদয়ের উইকেট। দলীয় ৭২ রানে ৬ উইকেট হারানোর পর শেষ দিকে মুশফিক ও মিরাজে ১০৮ বলে ৮৭ রানের জুটিতে কেবল হারের ব্যবধান কমায়।

মিরাজ ২৫ রান করে বিদায় নিলেও মুশফিক একাই দলকে এগিয়ে নেন। কঠিন বিপদের মধ্যেই হাফসেঞ্চুরি তুলে নেন তিনি।

এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। স্বাগতিকদের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩৩২ রানের বিশাল লক্ষ্য দিয়েছে সফরকারীরা। দলটির হয়ে শতক হাঁকান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

tag ট্যাগ: #1111