calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / তুরস্কের সমর্থন সুইডেনের ন্যাটো সদস্যপদ লাভে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

তুরস্কের সমর্থন সুইডেনের ন্যাটো সদস্যপদ লাভে

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তিতে রাজি হয়েছেন। তুরস্কের নিরাপত্তা উদ্বেগের কথা বলে দেশটি এক বছরের বেশি সময় ধরে ন্যাটোতে সুইডেনের সদস্যপদ আটকে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ • দুপুর ১২:৫০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯২ বার পঠিত

লিথুনিয়ার ভিলনিয়াসে এরদোগান ও সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের মধ্যে আলোচনার পর ন্যাটোর মহাসচিব এই পদক্ষেপের কথা ঘোষণা করেন।

ন্যাটোর সদস্যপদ পেতে হলে সামরিক জোটটির সকল সদস্যের অনুমোদন প্রয়োজন হয়। সুইডেন আঙ্কারার 'সন্ত্রাসী' ঘোষিত কুর্দি অ্যাক্টিভিস্টদের আশ্রয় দিচ্ছে- এমন অভিযোগ এনে সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তির বিরোধিতা করে তুরস্ক।

এছাড়া স্টকহোমে কোরআন পোড়ানো, ইসলামবিরোধী তৎপরতা ইত্যাদিও তুর্কি কর্মকর্তাদের ক্ষুব্ধ করে।

এদিকে সুইডেনের সদস্যপদ সমর্থন করার আগে এরদোগান ইউরোপিয়ান ইউনিয়নে তুরস্কের সদস্যপদ প্রাপ্তি স্থগিত রাখার বিষয়টি নতুন করে উত্থাপন করেন।

এই প্রথমবার এরদোগান ন্যাটোর সদস্যপদে সুইডেনের অন্তর্ভুক্তির সাথে তার দেশের ইউরোপিয়ান ইউনিয়নে অন্তর্ভুক্তিকে সম্পর্কিত করলেন।
তিনি বলেন, তুরস্ক ৫০ বছর ধরে ইউরোপিয়ান ইউনিয়নের দরজায় অপেক্ষা করছে। বর্তমানে ন্যাটোর প্রায় সব সদস্যই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য।
সূত্র : আল জাজিরা

tag ট্যাগ: #1111