calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / নতুন নিয়ম চালু ভারতীয় ভিসা আবেদনে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নতুন নিয়ম চালু ভারতীয় ভিসা আবেদনে

ভিসা আবেদন পদ্ধতি আরো সহজ করতে ও দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীদের অসুবিধা কমাতে নতুন নিয়ম চালু করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১২ জুলাই ২০২৩ • সন্ধ্যা ০৬:৫৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৬ বার পঠিত

১১ জুলাই থে‌কে এ নতুন নিয়ম চালু হলেছে বলে ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক), বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে সকল আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশনে প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চায়, তাদের জন্য এখন আইভ্যাকে ভিসা আবেদন জমা দেয়ার সময় পাসপোর্ট ফেরত নেয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের সাত দিন আগে আইভ্যাকে তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে। ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন আইভ্যাকে তাদের ভিসা আবেদন জমা দেয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেয়ার সুযোগও পাবে। এটি আবেদনকারীকে আবেদন জমা দেয়ার সময় আইভ্যাকে দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দিবে।

আরো জানানো হয়, যারা চলতি বছরের ১০ জুলাই পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ ও সময় বিহীন ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়েছে তাদেরকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে আইভ্যাকে ভিসা আবেদনপত্র জমা দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সুনির্দিষ্ট তারিখ ও সময় সম্বলিত ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দেয়ার রিসিপ্ট ভিসা আবেদনের সাথে অবশ্যই প্রিন্ট করে আনতে হবে। আবেদনকারী যে অ্যাপয়েন্টমেন্ট তারিখ ও সময় নির্ধারণ করে ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়ে যে তারিখ ও সময় পাবে, আবেদনকারীকে অবশ্যই ওই তারিখ ও সময় অনুযায়ী আইভ্যাকে যেতে হবে।

tag ট্যাগ: #1111