calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নির্ভেজাল সমর্থন দিতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নির্ভেজাল সমর্থন দিতে

বাংলাদেশে অ্যাবসোল্যুটলি (সম্পূর্ণ) অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করতে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা মনে করি এমন নির্বাচন প্রতিটি গণতন্ত্রে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গণতন্ত্রের উন্নতির জন্য তা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ • সকাল ০৮:৪০
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৫২ বার পঠিত

এসব কথা বলেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। ঢাকা আসার আগে গত মঙ্গলবার দিল্লিতে ভারতের হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ সম্পর্কের কথা উঠে আসে। এতে তিনি বাংলাদেশ সম্পর্কে বলেন, ঢাকা সফরে আমরা সরকারের সঙ্গে অনেক ইস্যুতে আলোচনা করবো। এর মধ্যে আছে মানবিক সহযোগিতা এবং নির্বাচন প্রক্রিয়া। আমরা একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া আশা করি। পাশাপাশি থাকবে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি নিয়ে সম্পর্কের বিষয়, যা খুব জোরালো এবং বহু দশক ধরে উন্নয়ন অংশীদারিত্বের। এছাড়া আছে বাংলাদেশের উচ্চাকাঙ্খা অর্জনে শ্রম অধিকার এবং সভাসমাবেশের স্বাধীনতার প্রতি সম্মানের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়। ইন্দো প্যাসিফিককে উন্মুক্ত ও খোলা রাখার প্রচেষ্টায় আপনি কি আমাদের আর একটু বলবেন এ বিষয়ে আপনার পরিকল্পনা কি? আপনার বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এবং সে বিষয়ে কি কিছু আলোকপাত করতে পারেন? হিন্দুস্তান টাইমসের এই প্রশ্নের জবাবে উজরা জেয়া বলেন, অবশ্যই। আমি মনে করি একটি অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিককে আরো সমৃদ্ধ, আরো নিরাপদ, আরো সংযুক্ত, অধিক অংশগ্রহণমূলক, অধিক স্থিতিশীল করতে কোয়াডের মতো নতুন নতুন গ্রুপের মধ্য দিয়ে আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গে অভিন্ন পদ্ধতি এবং প্রতিশ্রুতি শেয়ার করি আমরা। আমাদের কূটনৈতিক আলোচনা নিয়ে খুব বেশি বিস্তারিত বলবো না। তবে অবশ্যই এটি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার অবিচ্ছেদ্য অংশ। এটা আমাদের উভয় সরকারের জন্য শেয়ার করার বিষয়। দিল্লি সফরের পরই আমি ঢাকা সফরে যাচ্ছি। এ জন্য খুবই খুশি আমি। সেখানে বাংলাদেশ সরকারের সঙ্গে অনেকগুলো ইস্যুতে আলোচনা করবো।

হিন্দুস্তান টাইমসের সাংবাদিক জানতে চান বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় যারাই বাধা দেবে তাদের বিরুদ্ধে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসায় নিষেধাজ্ঞা দেয়ার ঘোষণা দিয়েছে। এ কারণে বাংলাদেশের নির্বাচন নিয়ে কি এখনও উদ্বেগ আছে? জবাবে উজরা জেয়া বলেন, আমি আপনাদেরকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ঘোষণার কথা বলবো। তিনি নতুন ভিসানীতি ঘোষণা করেছেন। এর উদ্দেশ্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সম্পূর্ণরূপে সমর্থন দেয়া। আমরা মনে করি এমন নির্বাচন প্রতিটি গণতন্ত্রে গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের উন্নতির জন্য তা অপরিহার্য।

tag ট্যাগ: #1111