calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / সারা বাংলা / কোনো দেশ চাপ দিয়ে কিছু করাতে পারবে না
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

কোনো দেশ চাপ দিয়ে কিছু করাতে পারবে না

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এখানে বাইরের কোনো শক্তিশালী দেশ চাপ দিয়ে কিছু করাতে পারবে না। বাংলাদেশের এখন নিজের পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা হয়েছে।...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ • বিকাল ০৪:৪০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৪ বার পঠিত

মন্ত্রী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশে সেই আইনি ব্যবস্থা আছে, আইনি অবকাঠামোও আছে। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। 

র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, উনারাও বলেছেন, র‌্যাব অনেক ভালো কাজ করেছে। তবে যেহেতু এটা একটা আইনি প্রক্রিয়া, উনারা এটা দেখবেন এবং বলেছেন তারা র‌্যাবের বিষয়ে বিবেচনা করবেন। 

এর আগে মন্ত্রী গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল কাদের ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভুইয়া জবীন, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আক্কাছ মিয়া, শরীফ হোসেন, শামীম ভূইয়া প্রমুখ। 

সভায় বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র এম জি হাক্কনী, ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দীকী, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম ও সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল। 

বর্ধিত সভায় আইনমন্ত্রী তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এখন থেকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে আমার সালাম দিয়ে ভোট চাইবেন। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। ২০২৪ সালে জনগণের ভোটে শেখ হাসিনাই সরকার গঠন করবেন। 


tag ট্যাগ: #1111