calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / পড়াশোনা করি’ ‘চলাফেরা ও সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

পড়াশোনা করি’ ‘চলাফেরা ও সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে

অভিনয় নিয়ে কোনো স্বপ্নই ছিল না তাঁর। সেই অভিনয়েই নিজের অবস্থান পোক্ত করেছেন। ইউটিউব ট্রেন্ডিংয়ে বারবার আসছে টোল পরা গালে হাসি ছড়ানো মেয়েটির নাম। হ্যাঁ, বলছি অভিনেত্রী ও মডেল কেয়া পায়েলের কথা। এ সময়ের জনপ্রিয় সব...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ • বিকাল ০৪:৫৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯৭ বার পঠিত

কেয়া পায়েল বলেন, ‘দর্শকের ভালো লাগা মন্দ লাগার বিষয় মাথায় রেখেই কাজ করি। তারা আমার অভিনীত নাটকগুলো পছন্দ করেছেন; তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। নানা ধরনের গল্প নিয়ে ঈদের নাটকগুলো নির্মিত হয়েছে, যে নাটকগুলোতে বৈচিত্র্যময় চরিত্রে দর্শক আমাকে দেখেছেন। গতানুগতিক কাজ এড়িয়ে চলি বলে সব সময় আমার অভিনীত নাটক-টেলিছবি দর্শকের কাছে পছন্দের হয়।’

ছোট পর্দায় আপনার ব্যস্ততা চোখে পড়ার মতো। একই সময়ে এত নাটক, টেলিছবির চরিত্র আত্মস্থ করা কঠিন মনে হয় না– এমন প্রশ্নে তাঁর ভাষ্য, ‘একই সময়ের একাধিক চরিত্র আত্মস্থ করে একের পর এক নাটক করে যাওয়া খুবই কঠিন। তাই অভিনয়ের আগে যতটা পারি চরিত্র নিয়ে ভাবার চেষ্টা করি। কেমন হতে পারে তাদের স্বভাব, চলাফেরা, সামাজিক দৃষ্টিভঙ্গি– তা নিয়ে কিছুটা পড়াশোনা করি। যেসব চরিত্রে অভিনয় করেছি, তার সবই চোখে দেখা এমন নয়; সবকিছু সম্ভব হয়েছে সহশিল্পী আর পরিচালকদের সহযোগিতায়। টিমওয়ার্ক ভালো হলে কাজ এমনিতেই ভালো হয়।’ নিজেকে সব সময় হাসিখুশি রাখেন কেয়া পায়েল। এ হাসিখুশি থাকার মন্ত্র কী– মুখে এক চিলতে হাসি নিয়েই উত্তরটা দিলেন তিনি। তাঁর কথায়, ‘আমি সব সময় ভালো থাকার চেষ্টা করি। অন্যকে ভালো রাখার চেষ্টা থাকে সব সময়। যদি মন থেকে ভালো থাকা যায়, শারীরিকভাবে অসুস্থ থাকলেও কোনো সমস্যা হয় না। এই ভালো থাকার মধ্যেই আমি তৃপ্তি খুঁজে পাই।’ 

tag ট্যাগ: #1111