calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / কঠোর পরিণাম দলের বিরুদ্ধে ব্যবস্থা নিলে : ইমরানের হুঁশিয়ারি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

কঠোর পরিণাম দলের বিরুদ্ধে ব্যবস্থা নিলে : ইমরানের হুঁশিয়ারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান ৯ মে সেনানিবাসে হামলার ঘটনা তদন্তে গঠিত যৌথ অনুসন্ধান টিমের (জেআইটি) সামনে উপস্থিত হয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৬ জুলাই ২০২৩ • সকাল ০৯:২৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫ বার পঠিত

ইমরান খান শুক্রবার অনুসন্ধান টিমের সামনে হাজির হয়েছিলেন। একজন ডিআইজি, এসএসপি ও চারজন এসপিকে নিয়ে গঠিত ছয় সদস্যের জেআইটি টিম ৯ মে তার গ্রেফতার হওয়ার সময় কোর কমান্ডার হাউজ (জিন্নাহ হাউজ) এবং অন্যান্য সামরিক স্থাপনায় হামলায় তার ভূমিকা জানতে চায়।

জেআইটি সদস্যরা ইমরান খানকে বলেন যে ‌'আমরা আপনাকে কেবল পেশাগত প্রশ্ন করব।'

৯ মের ঘটনা পরিকল্পিত না কাকতালীয়- জানতে চাইলে ইমরান খান বলেন, এটি ছিল তার ও তার দলের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।

তিনি বলেন, 'এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। অন্যত্র করার পরিকল্পনা ছিল।'

পিটিআই সমর্থকেরা কেন ক্যান্টনমেন্ট এলাকায় বিক্ষোভ করল- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'লোকজন সেখানে যেতে বাধ্য ছিল। কারণ আমাকে একজন কমান্ডার গ্রেফতার করেছিল।'
তিনি লোকজনকে উস্কানি দিয়েছিলেন বলে জেআইটির অভিযোগ প্রত্যাখ্যান করে ইমরান বলেন, লোকজন সেখানে গিয়েছিল স্বতঃস্ফূর্তভাবে।

তিনি বলেন, 'ওই দিন যাকিছু ঘটেছিল, সবই ছিল ষড়যন্ত্র।



tag ট্যাগ: #1111