calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বাংলাদেশ আজ মাঠে নামছে সিরিজ নিশ্চিত করতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ আজ মাঠে নামছে সিরিজ নিশ্চিত করতে

সিরিজ নিশ্চিত করতে আজ রোববার মাঠে নামছে টাইগাররা। প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সম্মুখে। সেই সাথে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের দ্বারপ্রান্তেও স্বাগতিকরা। সমীকরণ...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৬ জুলাই ২০২৩ • সকাল ০৯:৩৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৫ বার পঠিত

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে দিয়ে শুরু, ডেকে এনে টানা তিন ম্যাচ হারিয়ে দেয় তাদের; দেয় হোয়াইটওয়াশের স্বাদ। এরপর আয়ারল্যান্ড, শেষ ম্যাচটা যেন অনাকাঙ্ক্ষিতভাবেই হেরে গেলেও এর আগেই টাইগাররা সিরিজটা নিজেদের করে নেয়। এবার চলছে মিশন আফগানিস্তান। যেখানে প্রথম ম্যাচে জয় নিয়ে একধাপ এগিয়েই আছে বাংলাদেশ।

রোববার আফগানিস্তানকে হারানো গেলে এই বছর টি-টোয়েন্টিতে সপ্তম জয় তুলে নিবে টাইগাররা। এক বছরে এর চেয়ে বেশি টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ একবারই, ২০২১ সালে। তবে সেই বছর ১১ জয়ের পাশে হার ছিল ১৬ ম্যাচে। এবার সেখানে সাত জয় হয়ে যাবে স্রেফ ৮ ম্যাচেই! যদিও ২০১৬ সালেও ৭ জয় ছিল বাংলাদেশের।

প্রথম ম্যাচে খানিকটা আত্মবিশ্বাসের কমতি থাকলেও আজ বাংলাদেশ মাঠে নামবে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে, প্রথম ম্যাচে পাওয়া জয়ের অনুপ্রেরণা নিয়ে। প্রথম ম্যাচে আফগানিস্তানকে শুরুতে দাঁড়াতে বা দিলেও ডেথ ওভারে অকাতরে রান বিলায় বোলাররা। ফলে ভালো একটা সংগ্রহ পায় আফগানিস্তান।

দ্বিতীয় ম্যাচে ডেথ ওভার নিয়ে নিশ্চয়ই ভিন্ন একটা পরিকল্পনা থাকবে দলের। পরিকল্পনা থাকবে টপ অর্ডার নিয়েও। পুরো আফগানিস্তান সিরিজ জুড়ে বেশ ভোগাচ্ছে টপ অর্ডার। বিশেষ করে লিটন দাস আর নাজমুল হোসেন শান্তর ইনিংস বড় করতে না পারা চাপে ফেলছে দলকে, যা থেকে দ্রুত পরিত্রাণ পেতে চাইবে বাংলাদেশ।

tag ট্যাগ: #1111