calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / পুতিন বাড়িতে সিঁড়ি থেকে পড়ে গেলেন : নিউইয়র্ক পোস্ট
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পুতিন বাড়িতে সিঁড়ি থেকে পড়ে গেলেন : নিউইয়র্ক পোস্ট

মস্কোতে নিজ বাড়িতে পাঁচ ধাপ সিঁড়ি থেকে পড়ে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর ২০২২ • সকাল ১১:৫৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০ বার পঠিত

মার্কিন গণমাধ্যম ‘দ্য নিউইয়র্ক পোস্ট’- এর প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে— ঘটনাটি ঘটেছে পুতিনের মস্কোর সরকারি বাসভবনে।

পড়ে যাওয়ার পরই তাকে তুলে দেন নিরাপত্তারক্ষীরা। ছুটে আসে সরকারি চিকিৎসকের দল। এখন তিনি সুস্থ রয়েছেন বলেও প্রতিবেদনে লেখা হয়েছে।

এ বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার সময় থেকেই রাশিয়ার প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে জল্পনার শুরু হয়।

ক্রেমলিন থেকে সরকারিভাবে এ ব্যাপারে কোনো কথা না বললেও, পুতিন অসুস্থ— এ ধারণা অব্যাহত থাকে পশ্চিমাদের মনে।

পশ্চিমা সংবাদমাধ্যমেও একাধিকবার তার শারীরিক অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যার কোনোটিরই স্বীকৃতি মেলেনি ক্রেমলিন থেকে।

কিন্তু এবার সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ঘটনা ক্রেমলিন স্বীকার করে নিয়েছে বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে।

জানা গেছে, সিঁড়ি থেকে নামার সময় আচমকাই পা পিছলে যায় পুতিনের। সিঁড়ির পাঁচ ধাপ টপকে একেবারে মাটিতে পড়ে যান রাশিয়ার প্রেসিডেন্ট। গায়ে ধুলা লেগে যায় তার।

সঙ্গে সঙ্গে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। পেছন পেছন আসে চিকিৎসকদের দল। পুতিনকে ধরে তোলা হয়। বসানো হয় কাছের সোফায়। কিছুক্ষণের মধ্যেই ধাতস্থ হয়ে যান পুতিন।

tag ট্যাগ: #111