calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
home হোম / খেলাধুলা / আফগান জয়ে নতুনের বারতা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আফগান জয়ে নতুনের বারতা

টি-টোয়েন্টিতে এখনও নিজেদের পায়ের নীচে মাটি খুঁজে পায়নি বাংলাদেশ। নবীন আফগানদের বিপক্ষেও আগের দুই সিরিজে সাফল্য নেই লাল-সবুজ পতাকাধারীদের। দেহরাদুনে ২০১৮ সালে ৩-০তে জেতে আফগানিস্তান। মিরপুরে গত বছরের দুই ম্যাচের সিরিজ...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৭ জুলাই ২০২৩ • সকাল ০৯:৫২
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২২ বার পঠিত

এদিন ম্যাচের ৭.২ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে। ফলে বন্ধ থাকে খেলা। ১ ঘণ্টা ৪০ মিনিট পর ফের খেলা শুরু হলে কমে আসে ম্যাচের পরিধি। তিন ওভার করে কাটা হয় ম্যাচের। তবে ম্যাচের শুরু থেকেই দারুণ বোলিং করেন বাংলাদেশের বোলাররা। শুরুটা করেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারেই উইকেট তুলে নেন। চতুর্থ বলে রহমানউল্লাহ গুরবাজের হাতে ছক্কা খাওয়ার পরের বলে আউট করেন তাকে। তার বাউন্সারে পুল করতে গেলে গুরবাজের ব্যাটের কানায় লেগে উঠে যায় আকাশে। নিজেই সেই ক্যাচ লুফে নেন তাসকিন। তাতে অনন্য এক মাইলফলক স্পর্শ করেন তিনি। বাংলাদেশের দ্বিতীয় বোলার ও দ্বিতীয় পেসার হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত এ সংস্করণে ৫০ উইকেট পূরণ করেন তিনি।
এক ওভার পর ফিরে এক্সট্রা বাউন্সারে পরাস্ত করে আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইকেও ফেরান তাসকিন। কাট করতে গেলে ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। ফলে পাওয়ার প্লেতে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি সফরকারীরা। ২ উইকেটে তোলে ৩৪ রান। এর কিছুক্ষণ পরই নামে বৃষ্টি। বৃষ্টির পরও চাপ অব্যাহত রাখে বাংলাদেশ। তবে নবম ওভারে দুইবার জীবন পান মোহাম্মদ নবি। আগের ম্যাচেই যিনি হাফসেঞ্চুরি করে আফগানদের লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন। তবে পরের ওভারেই উইকেটরক্ষক লিটনের ক্যাচে পরিণত করে তাকে ফেরান মুস্তাফিজ।
পরের ওভারে তো জোড়া ধাক্কা দেন সাকিব। প্রথম বলে ইব্রাহীম জাদরানকে ফেরানোর পর শেষ বলে ফেরান নজিবউল্লাহ জাদরানকে। তাতে বড় চাপে পড়ে যায় সফরকারীরা। এরপর করিম জানাতকে নিয়ে দলের হাল ধরেন আজমতউল্লাহ ওমরজাই। ৪২ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন এ দুই ব্যাটার। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ওমরজাই। ২১ বলে ২টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ২২ রান করেন ইব্রাহীম। ১৫ বলে ২০ রানের কার্যকরী ইনিংস খেলেন জানাত। বাংলাদেশের পক্ষে ৩৩ রানের খরচায় ৩টি উইকেট নেন তাসকিন। এছাড়া ২টি করে উইকেট পান সাকিব ও মুস্তাফিজ।

tag ট্যাগ: #1111