calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / মামুন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

মামুন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতার করা হয়েছে। তার স্থলে সংগঠনির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র সহসভাপতি মামুন হাসানকে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর ২০২২ • দুপুর ১২:২৭
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭২ বার পঠিত

সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার এই তথ্য জানানো হয়েছে। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু গ্রেফতার হওয়ায় মামুন হাসানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। টুকু মুক্ত না হওয়া পর্যন্ত তিনি যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে এরই মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও যুবদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এর আগে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করে গোয়েন্দা পুলিশ।  আটক করা হয় যুবদলের সহ সভাপতি নুরুল ইসলাম নয়নকেও। পরে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় সুলতান সালাউদ্দিন টুকুসহ সাতজনকে চার দিন করে রিমান্ডে নেওয়া হয়।

tag ট্যাগ: #2222