calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / গরম সহ্য করতে পারে মানুষ সর্বোচ্চ কতটুকু ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

গরম সহ্য করতে পারে মানুষ সর্বোচ্চ কতটুকু ?

মানবদেহে তাপমাত্রা সহনশীলতার একটি নির্দিষ্ট পরিসীমা রয়েছে। মানুষের শরীরের জন্য সর্বোচ্চ সংকটপূর্ণ তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে ৫০ ডিগ্রি সেলসিয়াস। আর একটি নির্দিষ্ট তাপমাত্রা অতিক্রম করলে মানুষের...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৯ জুলাই ২০২৩ • সকাল ১১:৪০
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৪০ বার পঠিত

রোহ্যাম্পটন ইউনিভার্সিটির একদল গবেষকের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গবেষণাটি বৃহস্পতিবার স্কটল্যান্ডের বার্ষিক সোসাইটি ফর এক্সপেরিমেন্টাল বায়োলজি কনফারেন্সে উপস্থাপন করা হয়। গবেষণাটিতে হিট স্ট্রেসে মানবদেহের প্রতিক্রিয়ার ধরণ, অভিযোজন ক্ষমতা, অভিযোজনের সীমাবদ্ধতা আর প্রতিক্রিয়া বিষয়ে বিভিন্ন তথ্য জানানো হয়েছে। এপি।

তাপমাত্রা বৃদ্ধি পেলে সাধাণরত ‘হিট স্ট্রেস’ তৈরি হয়। ফলস্বরূপ বিভ্রান্তি, বমি বমি ভাব, মাথা ঘোরা, মাথাব্যথা বা অজ্ঞান হয়ে যেতে পারে কেউ কেউ।

২০২১ সালে পরিচালিত গবেষণায় অংশ নেন চারজন পুরুষ ও তিনজন নারী। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৬০ মিনিট ধরে অংশগ্রহণকারীদের শ্বাস-প্রশ্বাসের হার, বিপাকীয় হার আর হৃদস্পন্দন পরিমাপ করা হয়। তাপমাত্রা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে নিশ্বাস ভারি আর হৃদস্পন্দন বাড়তে থাকে বলে জানান তারা।

গবেষণার সংগৃহীত তথ্যে উঠে এসেছে, গরম আর আর্দ্র আবহাওয়ায় মানুষের শরীরের বিপাকীয় হার বেড়ে যায়। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানুষের বিপাকীয় হারের পরিবর্তন হয় ৩৫ শতাংশ। আর ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানুষের শরীরকে তাপ তৈরি অথবা তাপ অপসারণের কাজ করতে হয় না।

রোহ্যাম্পটন ইউনিভার্সিটির জীবন ও স্বাস্থ্য বিজ্ঞানের অধ্যাপক লুইস হ্যালসি বলেন, ‘বর্তমান উষ্ণায়নের বিশ্বে গবেষণার ফলাফল আরও বেশি মূল্যবান।’

গরম কেবল শুরু, বিজ্ঞানীদের সতর্কতা : বিশ্বব্যাপী তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছেন বিজ্ঞানীরা। ‘ভবিষ্যতে আরও তীব্র তাপপ্রবাহের জন্য’ মানুষ নিজেকে প্রস্তুত করতে হবে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গ্লোবাল চেঞ্জ সায়েন্সের অধ্যাপক সাইমন লুইস এ কথা জানান। বলেন, ‘এটি কেবল শুরু।’ মাত্র ১.২ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতেই পৃথিবীর অবস্থা সংকটপূর্ণ হয়েছে। ২১০০ সালের মধ্যে আমাদের পৃথিবীর উষ্ণতাকে ২.৭ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে পারে, যা সত্যিই ভয়ংকর।’

সাইমন লুইস বলেন, ‘অতিরিক্ত তাপমাত্রার সঙ্গে মানুষকে খাপ খাইয়ে নিতে হবে।’ ‘সবার জন্য একটি বাসযোগ্য ও টেকসই ভবিষ্যৎ সুরক্ষিত করার সুযোগ দ্রুত কমে যাচ্ছে। গভীর, দ্রুত ও টেকসই কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যে নামিয়ে আনলে তা কার্বন নিঃসরণকে কমাতে পারে’, জানান তিনি।

tag ট্যাগ: #1111