calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / এশিয়া কাপে আগামী ২ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপে আগামী ২ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

এশিয়া কাপ শুরু হচ্ছে আগামী ৩০ আগস্ট। তবে পাকিস্তান ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে ভারতের বিপক্ষে খেলবে এমন তথ্য দিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৯ জুলাই ২০২৩ • সকাল ১১:৫১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৪ বার পঠিত

প্রতিবেদনে বলা হয়েছে, এসিসি বিষয়টি চূড়ান্ত করেছে। পাকিস্তানে হবে চারটি ম্যাচ। বাকি ম্যাচগুলো হবে শ্রীলংকায়। এখনো এশিয়া কাপের সূচি ঘোষণা হয়নি। তবে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, ৩০ আগস্ট শুরু হবে আসরটি। 

পাকিস্তান ঘরের মাঠে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে। ওই ম্যাচ খেলে বাবর আজমরা চলে যাবেন শ্রীলংকা। সেখানে ভারতের বিপক্ষে খেলবে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচ। ওই ম্যাচটি ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ক্রিকেট পাকিস্তান। গ্রুপ পর্বের সেরা দুই দল যাবে সুপার ফোরে। দুই গ্রুপ থেকে চার দল সুপার ফোরে খেলবে। সেখানে প্রতি দল একে অপরের মুখোমুখি হবে। ভারত-পাকিস্তানের গ্রুপে যেহেতু নেপাল আছে, বড় কোনো দুর্ঘটনা না ঘটলে দুই দলই দ্বিতীয় রাউন্ডে যাবে। 

ভারত-পাকিস্তান সুপার ফোরে গেলে তাদের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াতে পারে ১০ সেপ্টেম্বর। এমনটাই দাবি করেছে ক্রিকেট পাকিস্তান। আর ভারত-পাকিস্তান ফাইনাল খেললে এশিয়া কাপটা দুই দলের দ্বিপক্ষীয় সিরিজের স্বাদ দিতে পারে। আসরের ফাইনাল হওয়ার কথা ১৭ সেপ্টেম্বর। 

টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ খেলা হবে, যার সবকটি পাকিস্তানের স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হবে যা বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে। গ্রুপ এ-তে পাকিস্তান ভারত ও নেপালের সঙ্গে গ্রুপ বি-তে রয়েছে শ্রীলংকা, বাংলাদেশ এবং আফগানিস্তান। 

প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরের জন্য যোগ্যতা অর্জন করবে এবং এই পর্বের শীর্ষ দুটি দল ফাইনালে যাবে। এশিয়া কাপ, যা এইবার ৫০ ওভারের ফরম্যাটে খেলা হবে।


tag ট্যাগ: #1111