calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / টেলিগ্রাম গ্রুপে দিয়ে ধরা ৪ তরুণ নারীদের ব্যক্তিগত ছবি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

টেলিগ্রাম গ্রুপে দিয়ে ধরা ৪ তরুণ নারীদের ব্যক্তিগত ছবি

কিশোরী-তরুণীদের হয়রানি করতে ব্যক্তিগত ছবি ও ভিডিও টেলিগ্রামের একটি গ্রুপে ভাইরাল করায় চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই ২০২৩ • সন্ধ্যা ০৬:৫৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৭৪ বার পঠিত

বুধবার ঢাকার সাভার, মিরপুর, উত্তরা ও কুমিল্লার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন– ফাইজুল মল্লিক, আশরাফুল প্রত্যয়, সাফিন রহমান ও তামিম রহমান।

বৃহস্পতিবার সিআইডি মুখপাত্র আজাদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এর আগে গত ২১ মে দেশে টেলিগ্রামের পমপম গ্রুপ পরিচালনার মূলহোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তখন বিষয়টি বেশ আলোচনায় আসে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রেপ্তাররা কিশোরী-তরুণীদের ব্ল্যাকমেইল করে অন্তরঙ্গ মুহূর্তের ছবি-ভিডিও আদায়ের পাশাপাশি অর্থ দাবি করত। এসব ছবি-ভিডিও বিক্রি করে তারা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।

আজাদ রহমান জানান, অতি অল্প বয়সে অনলাইনের অন্ধকার জগতে ঢুকে পড়েছে অভিযুক্ত তরুণরা।

tag ট্যাগ: #1111