calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / সানি লিওনের বিরুদ্ধে প্রযোজকের অভিযোগ, সমন জারি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

সানি লিওনের বিরুদ্ধে প্রযোজকের অভিযোগ, সমন জারি

বলিউডে মোটামুটি মজবুত অবস্থান করে নিয়েছেন সানি লিওন। একের পর এক সিনেমায় অভিনয় করছেন তিনি। সেই সঙ্গে আইটেম গান তো আছেই। বলিউডে নিজের জায়গা করে নিতে শুরু থেকেই সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন সানি। কারও সঙ্গে কোনো বিবাদে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ • সকাল ১০:৫৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১৫ বার পঠিত

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বিনোদ বচ্চন নামে এক প্রযোজকের টাকা ফেরত না দেওয়ায় নোটিশ পাঠানো হয়েছে সানি লিওনকে। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, বিনোদের সিনেমায় কাজ না করেও চুক্তির টাকা ফেরত দিচ্ছেন না তিনি। এমনকি প্রযোজক বারবার যোগাযোগ করলেও সানি কিংবা তার সহকারির থেকে থেকে কোনো উত্তর পাচ্ছেন না।

 

আরও জানা যায়, কয়েক বছর আগে বিনোদ বচ্চনের একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন সানি লিওন। চুক্তি অনুযায়ী দেড় কোটি টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু শেষমেশ বিনোদ সেই ছবিটি নির্মাণ করেননি। তাই টাকা ফেরত চেয়েছেন তিনি। কী কারণে সিনেমাটি নির্মাণ করেননি, তা জানাননি প্রযোজক।

 

অন্যদিকে, সানির সহকারী জানিয়েছেন, ইম্পার মাধ্যমে বিনোদের আনা অভিযোগ পুরোপুরি সত্য নয়। অভিনয়ের জন্য সানির সঙ্গে ৫০ লাখ টাকার চুক্তি হয়, যার সব তথ্য তাদের কাছে রয়েছে। উপযুক্ত সময়ে তা পেশ করা হবে।

tag ট্যাগ: #1111