calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / প্রিয়াঙ্কা প্রভাবশালী ১০০ নারীর তালিকায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

প্রিয়াঙ্কা প্রভাবশালী ১০০ নারীর তালিকায়

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিজ দেশ পেরিয়ে হলিউড ইন্ডাস্ট্রিতেও দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তবে তিনি যে শুধুই একজন অভিনেত্রী, তা কিন্তু নয়। এর বাইরে একজন সমাজকর্মী, ক্রীড়াবিদও প্রিয়াঙ্কা। ২০২২ সালে বিশ্বে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ • বিকাল ০৩:৩৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৯ বার পঠিত

সম্প্রতি অভিনেত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন। তালিকাটি প্রকাশ করেছে বিবিসি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসির প্রকাশিত তালিকায় একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা।

advertisement

এছাড়াও এই তালিকায় গায়িকা বিলি ইলিশ, অভিনেত্রী ও প্রতিবন্ধী কর্মী সেলমা ব্লেয়ার এবং হলিউড আইকন রিটা মোরেনোর মতো ব্যক্তিরাও রয়েছেন। আর অন্য তিন ভারতীয়দের মধ্যে রয়েছেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার সিরিশা বন্দলা, বুকার-জয়ী লেখক গীতাঞ্জলি শ্রী এবং সমাজকর্মী স্নেহা জাওয়ালে। এ পর্যন্ত ৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় ২০০২ সালে। সাবেক মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী তারকা হলিউডেও দুর্দান্ত। আবার নিজের প্রোডাকশন হাউজ, হেয়ারকেয়ার ব্র্যান্ড, হোটেল ব্যবসা, হোমওয়্যারলাইন-সহ একাধিক ব্যবসা রয়েছে নায়িকার। এছাড়াও এই বলিউড অভিনেত্রী শিশুদের অধিকার ও মেয়েদের শিক্ষার জন্য কাজ করছেন।
tag ট্যাগ: #111