calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আইন-আদালত / ১৮৫ সদস্য কমিটি ঘোষণা সুপ্রিম কোর্ট বারে ইউএলএফ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

১৮৫ সদস্য কমিটি ঘোষণা সুপ্রিম কোর্ট বারে ইউএলএফ

গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকারের রক্ষায় সুপ্রিম কোর্ট বারে সরকার বিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল’ইয়ার্স ফোরামের (ইউএলএফ) ১৮৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপি ও সরকারবিরোধী রাজনৈতিক দলের...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩ • দুপুর ০১:১৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯১ বার পঠিত

সোমবার বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও ইউএলএফ’র আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও যুগ্ম আহ্বায়ক সুব্রত চৌধুরীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়। এতে সুপ্রিম কোর্টের এডহক কমিটির সদস্য সচিব সিনিয়র আইনজীবী শাহ আহমেদ বাদলকে আহ্বায়ক করা হয়েছে। আর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আইনজীবী মোহাম্মদ আলী ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের অ্যাডভোকেট রেজাউল করিম সরকারকে যুগ্মা আহ্বায়ক করা হয়েছে।

এছাড়া সদস্য করা হয়েছে- রেজাউল ইসলাম রিয়াজ, শরিফুল ইসলাম সজল, মঈনুদ্দিন ফারুকী, আজাদ, রাফিউল হাসান, আবদুল আওয়াল, আবদুল করিম, হাফিজুর রহমান, সুজাত মিয়া, সুলতান মোহাম্মদ আফ্রাদ, রুশো মোস্তফা, মাকসুদা আক্তার, আবু হানিফ, জাহাঙ্গীল কবীর, নাহিদ হোসেন (লিজা), নাহিদ সুলতানা, সাবিনা ইয়াসমিন লিপি, সরকার তাহমিনা সন্ধ্যা, সাহানারা বেগম, শেখ মোহাম্মদ আলীসহ ১৮২ জনকে সদস্য করা হয়েছে।

গত ১২ জুন আইনজীবীদের মর্যাদা রক্ষাসহ তিন দফা লক্ষ্য নিয়ে ‘ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ) -এর আত্মপ্রকাশ করে। এতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে আহ্বায়ক ও গণফোরাম নেতা সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এখন পর্যন্ত ঢাকা বার ও সুপ্রিম কোর্ট ইউনিটের কমিটি গঠন করা হলো। আরো বেশ কয়েকটি বারে কমিটি প্রস্তত করা হয়েছে বলে সংগঠনটির নেতারা জানিয়েছেন।

tag ট্যাগ: #1111