calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না : অভিযোগ আইনজীবীর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না : অভিযোগ আইনজীবীর

বিএনপির চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার আইনজীবী ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, আমরা বারবার দলের পক্ষ থেকে ও উনার চিকিৎসকদের...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ • সকাল ০৯:৩২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪২ বার পঠিত

তিনি বলেন, আজ চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় ক্যাসিনো সম্রাটকে, মোফাজেল হোসেন চৌধুরী মায়াকে, হাজী সেলিমকে। ওবায়দুল কাদের নিজেও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছেন। অথচ দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। এতে তার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। আইনকে ভায়োলেট করা হচ্ছে।

ব্যারিস্টার কায়সার কামাল অভিযোগ করেন, এসব কিছু হচ্ছে এক ব্যক্তির নির্দেশে। আর তিনি হলেন অনির্বাচিত প্রধানমন্ত্রী। তার কারণে বেগম খালেদা জিয়া আজ চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়া হাইকোর্টের আদেশে জামিন পাননি। তিনি নির্বাচহী আদেশে জামিন পেয়েছেন। অতএব উনার স্বাস্থ্য সুরক্ষা, সাংবিধানিক অধিকার আইনগত নির্বাহী প্রধান যিনি আছেন অর্থ্যাৎ প্রধানমন্ত্রী, উনার ওপর নির্ভর করে।

উল্লেখ্য, দু’মাসের ব্যবধানে আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া। ৯ আগস্ট সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এবং কিছু উপসর্গ দেখা দেয়ায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব পরীক্ষার জন্য তাকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।

tag ট্যাগ: #1111