calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন
home হোম / রাজনীতি / বিএনপির গণমিছিল শেষ একদফা দাবিতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিএনপির গণমিছিল শেষ একদফা দাবিতে

দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ- এই এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করছে বিএনপি। আজ শুক্রবার দুপুর ৩টার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুটি গণমিছিল শুরু হয়েছে। উত্তর বিএনপির...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ • সন্ধ্যা ০৭:০১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩৪ বার পঠিত

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে মহানগর দক্ষিণ বিএনপির মিছিল কমলাপুর স্টেডিয়াম থেকে শুরু হয়। মিছিলটি মালিবাগ রেলগেটে গিয়ে শেষ হয়। দুপুরে জুমার নামাজের পর থেকেই দলের নেতা-কর্মী-সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সুবাস্তু টাওয়ার ও কমলাপুর স্টেডিয়ামের সামনে জড়ো হতে থাকেন। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন সংসদ নির্বাচনের দাবিতে গত ৯ আগস্ট বিএনপি গণমিছিল কর্মসূচির ঘোষণা দেয়।

এর আগে গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে বিএনপিসহ সমমনা জোটগুলো অবস্থান কর্মসূচি পালন করেছিল। গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎ ভাবে 'এক দফা'র ঘোষণা দেয়। তাদের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠান।

tag ট্যাগ: #1111