calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আইন-আদালত / একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের আমৃত্যু কারাদণ্ড স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ:
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের আমৃত্যু কারাদণ্ড স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ:

নাটোরের লালপুরে এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের দায়ে সুমন আলী নামে একজনকে মৃত্যুদণ্ড এবং রফিকুল ইসলাম নামে আরেকজনকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত দু’জনকেই ৩০ হাজার টাকা করে...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৩ আগস্ট ২০২৩ • বিকাল ০৩:৫৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫১ বার পঠিত

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্নভাবে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করত বখাটে সুমন আলী। বিষয়টি স্কুলছাত্রী বাড়িতে জানালে ক্ষিপ্ত হয়ে সুমন তার সহযোগীদের নিয়ে ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে যায়। এ সময় তারা স্কুলছাত্রীর মাকে একটি ঘরে আটকে রেখে তাকে অপহরণ করে মাইক্রোবাসে করে নিয়ে চলে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে স্কুলছাত্রীর মায়ের ঘরের দরজা খুলে দেয় এবং তার বাবাকে খবর দেয়। পরে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা স্থানীয়দের নিয়ে সুমনের বাড়ি গিয়ে মেয়েকে ফেরত চাইলে তারা বিভিন্ন টালবাহানা করেন। পরে এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা সুমন আলীসহ ছয় জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে লালপুর থানায় একটি মামলা করেন। মামলা করার পর পুলিশ ভিকটিমকে উদ্ধার ও সুমনকে গ্রেপ্তার করে।

পিপি আনিসুর জানান, পরে পুলিশ তদন্ত করে সুমন আলী ও রফিকুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। আদালত সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ সাড়ে ৬ বছর পর রোববার মামলার রায় ঘোষণা করেন।

tag ট্যাগ: #1111