calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / টঙ্গীতে পুলিশের তল্লাশি যাত্রীবাহী যানবাহনে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

টঙ্গীতে পুলিশের তল্লাশি যাত্রীবাহী যানবাহনে

বিএনপির ডাকা ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত যানবাহনে তল্লাশি করছে পুলিশ। এতে নারী ও শিশু যাত্রীরা ভীতসন্ত্রস্ত ও আতঙ্কিত হয়ে পড়েন।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ • সন্ধ্যা ০৬:১৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩০ বার পঠিত

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর প্রবেশমুখ গাজীপুরের টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগস্থলে তল্লাশি চৌকি বসায় পুলিশ। ঢাকার আশপাশের জেলাগুলো থেকে একমাত্র প্রবেশপথ এই সংযোগ সেতু। টঙ্গী বাজার এলাকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে তল্লাশি চৌকি।

সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল থেকেই ঢাকামুখী সড়কে অন্যান্য দিনের তুলনায় দূরপাল্লাসহ গণপরিবহণ ছিল অনেকটাই কম। তল্লাশি চৌকিগুলোতে ব্যক্তিগত গাড়ি, সিএনজি, মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। দূরপাল্লার যানবাহনে তল্লাশির পাশাপাশি মহাসড়কে হেঁটে চলাচলকারীদের কাছেও চাওয়া হয় পরিচয়পত্র।

একটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করেন হাফিজুল ইসলাম। দুপুরে টঙ্গী থেকে ঢাকায় যেতে রাইড শেয়ার করে মোটরসাইকেলে টঙ্গী বাজার এলাকায় পৌঁছলে পুলিশের তল্লাশির মুখে পড়েন। এ সময় কর্তব্যরত পুলিশ তার মোবাইল ফোনের ক্ষুদে বার্তা ও ফোন কলের তালিকা যাচাই করেন। তিনি আক্ষেপ করে বলেন, এটা রীতিমতো একটা হয়রানি। আমি পরিচয় দেওয়ার পরও পুলিশ আমার দেহ তল্লাশি করেছে এবং মোবাইল ফোন নিয়ে মেসেজগুলো দেখেছে।

নেত্রকোনা জেলা থেকে ছেড়ে আসা হযরত শাহজালাল (র.) এক্সপ্রেস নামের একটি বাস দুপুরে আব্দুল্লাহপুর পৌঁছলে তাতে তল্লাশি চালায় পুলিশ। বেশ কয়েক মিনিট তল্লাশি শেষে হাইড্রোলিক হর্ন থাকায় মামলা দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বাসটির চালক জানান, বাস নিয়ে ঢাকায় আসায় পুলিশ আমাকে চড়-থাপ্পড় মেরেছে এবং বাসে হাইড্রোলিক হর্ন থাকায় মামলাও দিয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, অবৈধ অস্ত্র, মাদক কারবারি ও ওয়ারেন্টের আসামি গ্রেফতারের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এখানে কাউকে হয়রানি করার সুযোগ নেই। সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই তল্লাশি করা হচ্ছে।

tag ট্যাগ: #111