calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ফিরছেন নওয়াজ, নির্বাচন পেছাচ্ছে পাকিস্তানে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ফিরছেন নওয়াজ, নির্বাচন পেছাচ্ছে পাকিস্তানে

পাকিস্তানে সংবিধান অনুযায়ী আগামী নভেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকলেও তা সম্ভবত পিছিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে। আর এই বিলম্বকে সামনে রেখেই সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন)...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট ২০২৩ • সকাল ১০:০৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৩ বার পঠিত

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত নওয়াজ ২০১৯ সালের নভেম্বরে চিকিৎসার জন্য লন্ডন যান। অনেকগুলো মামলা থাকায় তিনবারের পাকিস্তানের প্রধানমন্ত্রী এরপর আর দেশে ফেরেননি।

গত সপ্তাহে তার ছোট ভাই এবং ওই সময়ের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও জানান, নওয়াজ সেপ্টেম্বরে দেশে ফিরবেন এবং পিএমএল-এনের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। আর নির্বাচনে তাদের দল জয়ী হলে নওয়াজই হবেন প্রধানমন্ত্রী।

রানা সানাউল্লাহ বলেন যে কর্তৃপক্ষ ৯০ দিনের নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে চেয়েছিল। উল্লেখ্য, পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগে ৯ আগস্ট পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেয়া হয়। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগে পার্লামেন্ট ভেঙে দেয়া হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। আর পার্লামেন্ট তার মেয়ার পূর্ণ করলে নির্বাচন করতে হবে ৬০ দিনের মধ্যে। এই আলোকে পাকিস্তানে নভেম্বরেই নির্বাচন হওয়ার কথা।

কিন্তু পাকিস্তানের সাম্প্রতিক ডিজিটাল জনশুমারির ফল চলতি মাসের প্রথম দিকে অনুমোদিত হওয়ায় নিশ্চিতভাবেই বলা যায়, আসনগুলোর সীমানা নির্ধারণ করার জন্য নির্বাচন পিছিয়ে যাবে।

সূত্র : ডন

tag ট্যাগ: #1111