calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / প্রথম টেস্ট দলে যারা আছেন ভারতের বিপক্ষে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

প্রথম টেস্ট দলে যারা আছেন ভারতের বিপক্ষে

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি ব্যাটসম্যান জাকির হাসানকে ডাকা হয়েছে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ • সন্ধ্যা ০৬:৪১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫৫ বার পঠিত

আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি। ২২ ডিসেম্বর মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। 

কুঁচকির চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে আগেই ছিটকে পড়েছেন তামিম ইকবাল।  চোটের কারণে ওয়ানডে সিরিজ খেলতে না পারা তামিম ইকবাল প্রথম টেস্টেও খেলতে পারছেন না।  প্রথম টেস্টের দলে নেই মোস্তাফিজুর রহমানও। 

দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, ইয়াসির আলি ও তাসকিন আহমেদ। ঘরোয়া ক্রিকেটে ভালো না করলেও টেস্ট দলে সুযোগ পেয়েছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল:

মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান, এনামুল হক বিজয়

tag ট্যাগ: #111