calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / চিন্তিত নয় মেসিকে নিয়ে নেদারল্যান্ডস
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

চিন্তিত নয় মেসিকে নিয়ে নেদারল্যান্ডস

শ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। লিওনেল মেসির পায়ের জাদু আরও একবার দেখতে অপেক্ষায় ভক্তরা। যারা ফুটবল দ্বৈরথে বিশ্বাসী তারা মুখিয়ে লড়াইয়ের ভেতর আরেকটি লড়াই দেখতে। সেটা হলো—লিওনেল মেসি...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ • সন্ধ্যা ০৬:৫৩
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৮ বার পঠিত

এই দ্বৈরথ নিয়ে এত রোমাঞ্চের অন্যতম কারণ, আক্রমণ বনাম রক্ষণ। আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি মূহুর্তেই ছিন্নভিন্ন করতে পারেন বিপক্ষের রক্ষণ। মেসিকে আটকাতে রক্ষণের নেতৃত্বে আছেন নেদারল্যান্ডস অধিনায়ক ফন ডাইক।

ফন ডাইক অবশ্য মেসির সঙ্গে তার লড়াইকে মানতে নারাজ। এমনকি মেসি বনাম গোটা ডাচ দলের লড়াইয়ের তত্ত্বেও তিনি নাখোশ। ইসপিএনের বরাতে জানা যায় ডাচ তারকার মন্তব্য। সেখানে তিনি বলেন, ‘আমি বনাম মেসি, বিষয়টা এমন নয়। আবার মেসি বনাম পুরো দল, তাও নয়। খেলা হবে দু'টো দলের মাঝে।’

তবে মেসিকে নিয়ে পুরো দলের সতর্ক থাকার কথা অকপটে বললেন তিনি। তাদের পরিকল্পনা পুরো আর্জেন্টিনাকে নিয়েই। শক্তিমত্তায় এগিয়ে থাকার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফন ডাইক বলেন, ‘আর্জেন্টিনা চমৎকার দল। দারুণ সব খেলোয়াড় ওদের। আমরাও সব বিভাগে ভালো খেলেই এখানে এসেছি।’


tag ট্যাগ: #111