calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / শুক্রবার ঢাকায় কালো পতাকা মিছিল বিএনপির
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

শুক্রবার ঢাকায় কালো পতাকা মিছিল বিএনপির

সরকার পতনের একদফা দাবিতে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে কালো পতাকা গণমিছিল করবে দলটি। পরদিন শনিবার দেশের অন্যান্য মহানগরে একই কর্মসূচি পালন করা হবে।...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৩ আগস্ট ২০২৩ • সকাল ০৯:৩০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪২ বার পঠিত

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। এ সময় রিজভী ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, প্রধামন্ত্রী বিশ্বাস করেন-অশান্তি, হিংসা আর রক্তপাতকে। তিনি হানাহানিকেই টিকিয়ে রেখেছেন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে বাদ দিয়ে। জিয়া পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

এদিকে সরকারের পতনের দাবিতে আগস্টের আন্দোলনকে প্রস্তুতি হিসেবে দেখছেন দলের নেতারা। আগামী মাসের প্রথম দিকে ঢাকায় অবস্থান ও ঘেরাওয়ের মতো কর্মসূচি নিয়ে ভাবছেন তারা। 

পাশাপাশি সরকার পতনে চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপিসহ সমমনা দলগুলো। সূত্র জানায়, আগামী মাসেই চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে সরকারবিরোধী দলগুলো। মাসের শুরু থেকেই লাগাতার কর্মসূচি দিয়ে রাজপথে থাকতে চান নেতারা। এজন্য নেতাকর্মীদের প্রস্তুতকরণের পাশাপাশি আন্দোলনের রোডম্যাপ তৈরি করছেন দলগুলোর শীর্ষ নেতারা।

tag ট্যাগ: #1111