calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / সারা বাংলা / খুলনায় গ্রেফতার মা’ প্রসঙ্গে যা বললেন আইজিপি ‘যুক্তরাষ্ট্রে ছেলের স্ট্যাটাস,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

খুলনায় গ্রেফতার মা’ প্রসঙ্গে যা বললেন আইজিপি ‘যুক্তরাষ্ট্রে ছেলের স্ট্যাটাস,

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বুয়েটের সাবেক শিক্ষার্থী তানজিলুর রহমানের এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে খুলনায় তার মাকে গ্রেফতারের অভিযোগের ঘটনায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৩ আগস্ট ২০২৩ • সকাল ০৯:৩৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৮১ বার পঠিত

কোনোভাবেই তাকে উদ্দেশ্যমূলক গ্রেফতার করা হয়নি। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে তার মাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেবকে দেখতে গিয়ে আইজিপি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, এই বিষয়টি আমি পরিষ্কার করতে চাই। আমরা গোয়েন্দা তথ্য পেয়েছি, খুলনার জামায়াতে ইসলামীর একজন নায়েবে আমিরের বাড়িতে নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে একটি ষড়যন্ত্র চলছে। অনেকে জড়ো হয়েছে এমন তথ্যে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ।

অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা পরে জানতে পেরেছি ওই নারীর ছেলে প্রবাসী, সে ফেসবুকে সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে। আমরা তথ্য পেয়ে অভিযান চালাই। সেখানে আমরা ডিজিটাল ডিভাইস, বই পেয়েছি, মোবাইল পেয়েছি। এর আলোকে মামলা নেওয়া হয়েছে। এটা কোনোভাবেই উদ্দেশ্যমূলক গ্রেপ্তার করা হয়নি বলে তিনি জানান।

এর আগে রোববার খুলনায় অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। 

তবে গ্রেফতার নারীর স্বামী আলমগীর শিকদারের দাবি, তার স্ত্রী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তার ছোট ছেলে তানজিলুর রহমান আমেরিকায় পিএইচডি গবেষণারত ও বুয়েটের সাবেক শিক্ষার্থী। ছেলে সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। এজন্য আমার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

আমার স্ত্রী তার বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে হঠাৎ করে পুলিশ আসে। তাকেসহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পরে শুনলাম জামায়াতকর্মী হিসাবে মামলা দেওয়া হয়েছে।

এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার জন্য বিপুল পরিমাণ ধর্মীয় বিভিন্ন বই, পত্রিকা, ম্যাগাজিন, রেজিস্ট্রার ও অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার কাজে ব্যবহৃত ৩টি ল্যাপটপ, পাসপোর্ট এবং ৪টি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 

tag ট্যাগ: #1111