calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ দুই কর্তা পাকিস্তান যাচ্ছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ দুই কর্তা পাকিস্তান যাচ্ছেন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণ গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আসছে এশিয়া কাপের বেশ কয়েকটি ম্যাচ পাকিস্তানের স্টেডিয়ামে বসে উপভোগ করবেন বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট ২০২৩ • সকাল ১১:১১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৭ বার পঠিত

ভারতীয় ক্রিকেট বোর্ডের দুই শীর্ষ কর্তার এই পাকিস্তান সফর স্বাভাবিকভাবেই অনেক তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। দীর্ঘদিন পর কোনও ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা পাকিস্তান সফরে যাচ্ছেন। আর সেখানে যে পাক বোর্ডের সঙ্গে বৈঠক হবে তা বলার অপেক্ষা রাখে না। যদি বৈঠক হয়, সেক্ষেত্রে দ্বিপাক্ষীক সিরিজের প্রসঙ্গ উঠে আসতে পারে। যদিও তা নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের ওপর।


সেই সূত্র পিটিআইকে জানিয়েছেন, “আগামী ২ সেপ্টেম্বর রজার বিনি, রাজীব শুক্লা এবং জয় শাহ ক্যান্ডিতে অনুষ্ঠিত হতে চলা ভারত-পাকিস্তান ম্যাচের জন্য শ্রীলঙ্কায় থাকবেন। এই তিনজন ভারতে ফিরবেন ৩ সেপ্টেম্বর। তারপর বিসিসিআই সভাপতি এবং সহ-সভাপতি লাহোরে যাবেন।”

টুর্নামেন্টটি বসার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি। ফলে দীর্ঘ টালবাহানার পর হাইব্রিড মডেলে হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ। ভারত তাদের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কার মাটিতে।

tag ট্যাগ: #1111