calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / সারা বাংলা / এসএসসিতে রেকর্ড ২৭৪ জনের ফল পরিবর্তন যশোর বোর্ডে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

এসএসসিতে রেকর্ড ২৭৪ জনের ফল পরিবর্তন যশোর বোর্ডে

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২০২৩ এর উত্তরপত্র পুনরায় নিরীক্ষায় ২৭৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪২ পরীক্ষার্থী। আর অকৃতকার্য থেকে কৃতকার্য...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ • দুপুর ১২:২৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১২৮ বার পঠিত

এদিকে এতো সংখ্যক পরীক্ষার্থীর ফল পরিবর্তন ও একেবারেই ফেল করা পরীক্ষার্থীরা জিপিএ-৫ পাওয়ায় পরীক্ষকদের দক্ষতা আর দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। পূর্বে যারা পরীক্ষক ছিলেন তারা কীভাবে এই উত্তরপত্রগুলো মূল্যায়ন করেছেন প্রশ্ন অভিভাবকদের। বোর্ড কর্তৃপক্ষ বলছেন, এসকল পরীক্ষকের তালিকা করা হচ্ছে। খাতা দেখায় ভুল করা পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফলাফল গত ২৮ জুলাই প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে আপত্তি ও প্রত্যাশা পূরণ না হওয়ায় চ্যালেঞ্জ করেছিল ৪৩ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী। এতে ২৭৪ জনের ফল পরিবর্তন এসেছে। তাদের মধ্যে অকৃতকার্য হওয়া ৫৯ পরীক্ষার্থী বিভিন্ন গ্রেড পয়েন্ট পেয়ে কৃতকার্য হয়েছে। এর বাইরে অকৃতকার্য থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ জন। এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ১১০ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ১০ জন। বি গ্রেড থেকে জিপিএ ৫ পেয়েছে ৭ জন। এছাড়া বাকিদের বিভিন্ন গ্রেডে ফলাফল পরিবর্তন হয়েছে।

এই বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ বলেন, পরীক্ষার উত্তরপত্রে নম্বর যোগফল গণনার কারণে পুনর্নিরীক্ষা রেজাল্ট পরিবর্তন আসে। ৪৩ হাজার ৯৬২ জন পরীক্ষার্থীর উত্তরপত্র নতুন করে পরীক্ষক নির্ধারণ করে মূল্যায়ন করা হয়। এতে ২৭৪ জনের ফল পরিবর্তন হয়েছে। 

ফেল করা শিক্ষার্থীরা জিপিএ-৫ পাওয়ায় পরীক্ষকদের দক্ষতার বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, অভিজ্ঞ পরীক্ষক দিয়ে খাতা পুনর্নিরীক্ষণ করা হচ্ছে। যার মধ্যেও কিছু খাতায় অনিচ্ছাকৃত বা গণনার কারণে ভুল হয়। নিয়ম অনুযায়ী যে প্রাপ্য ফলাফল সেটাই দেওয়া হয়েছে। আর খাতা দেখায় ভুল করা পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হতে পারে বোর্ডের পরীক্ষকের তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই প্রকাশিত ফলাফল অনুযায়ী যশোর বোর্ডে ৮৬ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। এবার মোট জিপিএ-৫ পেয়েছিলেন ২০ হাজার ৬১৭ জন। যা যশোর শিক্ষাবোর্ডে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমে। গতবছর পাসের হার ছিল ৯৫ দশমিক ১৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৩০ হাজার ৮৯২ জন।

tag ট্যাগ: #1111