calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / তথ্য ও প্রযুক্তি / কঠোর বিধিমালা সাইবার নিরাপত্তা আইন থেকে বাতিলের আহ্বান অ্যামনেস্টির
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

কঠোর বিধিমালা সাইবার নিরাপত্তা আইন থেকে বাতিলের আহ্বান অ্যামনেস্টির

সরকার প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের (সিএসএ) খসড়া থেকে কঠোর বিধিমালা বাতিলের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০২:৫৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩৩ বার পঠিত

সম্প্রতি মন্ত্রিসভায় আইনটির খসড়া চূড়ান্তভাবে অনুমোদিত হওয়ার পরিপ্রেক্ষিতে অ্যামনেস্টির দক্ষিণ এশিয়ার অন্তর্বর্তী আঞ্চলিক পরিচালক নাদিয়া রহমান এ আহ্বান জানান।

অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, মন্ত্রিসভার সাইবার সিকিউরিটি অ্যাক্টকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করে ফেলা উচিত হবে না। কারণ এটি মোটাদাগে নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিলিপি এবং এটি একসময় বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, গোপনীয়তা ও স্বাধীনতা খর্ব করতে ব্যবহার করা হয়েছে।

নাদিয়া রহমান বলেন, সাইবার নিরাপত্তা আইনের অনেক বিধিই আইনি বৈধতা, প্রয়োজনীয়তা, সমানুপাতিকতা পূরণে ব্যর্থ হয়েছে এবং একই সঙ্গে এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে বেমানান।

তিনি বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি খসড়া সিএসএকে আরও এগিয়ে নেওয়ার আগে তা উল্লেখযোগ্যভাবে সংশোধন করতে এবং এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে আহ্বান জানায়।

উল্লেখ্য, গত ৯ আগস্ট বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইটে সাইবার নিরাপত্তা আইনের একটি খসড়া প্রকাশিত হয়। যেখানে সুশীল সমাজসহ সমাজের বিভিন্ন স্তরের লোকদের কাছ থেকে মতামত চাওয়া হয়। এ বিষয়ে প্রায় ৯০০টি সুপারিশ আইসিটি মন্ত্রণালয়ে জমা পড়েছিল।

tag ট্যাগ: #1111