calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আইন-আদালত / ১৭ বছরের জেল ট্রামপন্থি নেতার ক্যাপিটল হামলায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

১৭ বছরের জেল ট্রামপন্থি নেতার ক্যাপিটল হামলায়

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে আক্রমণ চালিয়েছিল ট্রামপন্থিরা। কংগ্রেসের ভিতর ঢুকে ভাঙচুর চালিয়েছিল তারা। অতি দক্ষিণপন্থি একাধিক সংগঠন সেই হামলায় যোগ দিয়েছিল। বৃহস্পতিবার সেই হামলার অন্যতম নেতা জোসেফ বিগসকে ১৭ বছরের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ • বিকাল ০৩:২২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮০ বার পঠিত

গত বছর মে মাসেই জোসেফকে দোষী প্রমাণিত করা হয়। শাস্তি শোনাতে বেশ কিছুদিন সময় নিয়েছে আদালত। বিচারক এদিন বলেছেন, ওই দিনের ঘটনায় আমেরিকার মূল স্পিরিট আঘাতপ্রাপ্ত হয়েছে। আমেরিকার গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। মানুষের ভোটকে অস্বীকার করা হয়েছিল। সে কারণেই চরমতম শাস্তি দেয়া হয়েছে অভিযুক্তদের।

বিগস এর আগে ইরাক যুদ্ধে সামিল হয়েছিলেন। পরে ইনফোওয়ার্স নামের এক ওয়েবসাইটে লিখতেন তিনি। সেখানেও নানা ষড়যন্ত্রমূলক বিষয়ে আলোকপাত করতেন তিনি। প্রাউড বয়েসের সঙ্গেও তার নিবিঢ় যোগাযোগ ছিল। সমাজমাধ্যমে অতি দক্ষিণপন্থি আলোচনায় যুক্ত হতেন তিনি।

 

বস্তুত, প্রাউড বয়েস একটি অতি দক্ষিণপন্থি সংগঠন। বর্ণবিদ্বেষমূলক নানা কথা সমাজমাধ্যমে তারা আলোচনা করতো। ট্রামপন্থি এই সংগঠন ৬ জানুয়ারির হামলায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল বলে অভিযোগ।

 

বিগসের জন্য ৩৩ বছরের সর্বোচ্চ শাস্তির দাবি করেছিলেন সরকারি আইনজীবী। কিন্তু বিচারক জানিয়েছেন, বিগস কাউকে হত্যার চেষ্টা করেননি। ওই ঘটনায় বহু মানুষের প্রাণ যায়নি। ফলে সর্বোচ্চ শাস্তি তাকে দেয়া যায় না। তবে সেদিন যা ঘটেছে তা অভূতপূর্ব বলে বর্ণনা করেছেন বিচারক। ক্যাপিটল হামলার জন্য এখনো পর্যন্ত এক হাজার একশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে আরেক অপরাধীকে ১৯ বছরের সাজা শোনানো হয়েছে। সূত্র: ডয়চে ভেলে।


tag ট্যাগ: #1111