calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / কেউ পরাজিত করতে পারবে না দেশপ্রেমের চেতনাসম্পন্ন রুশ জাতিকে : পুতিন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

কেউ পরাজিত করতে পারবে না দেশপ্রেমের চেতনাসম্পন্ন রুশ জাতিকে : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের স্কুল শিক্ষার্থীদের এই বলে আশ্বস্ত করেছেন যে- রাশিয়া একটি ‘অজেয়’ দেশ এবং কোনো বহিঃশক্তি তার দেশ দখল করতে পারবে না। পাশ্চাত্য যখন ইউক্রেনকে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০১:১০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৪ বার পঠিত

সারাদেশ থেকে মস্কোয় আগত মেধাবী শিক্ষার্থীদের সাথে শুক্রবার এক টেলিভিশন অনুষ্ঠানে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার ১ সেপ্টেম্বর দেশটির ২০২৩-২৪ শিক্ষাবর্ষ শুরু হয় এবং এ উপলক্ষে ওই টেলিভিশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পুতিন বলেন, দেশপ্রেমিক রুশ জাতিকে পরাজিত করা একটি অসম্ভব কাজ এবং যে কেউ সে চেষ্টা চালাবে সে ব্যর্থ হবে। রুশ নেতা তার দেশের জনগণের ‘দেশপ্রেমকে’ অতীত, বর্তমান ও ভবিষ্যতে রাশিয়ার বিজয়ের চাবিকাঠি হিসেবে বর্ণনা করেন।

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করার উদ্দেশে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে দেশটিতে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। পাশ্চাত্যের সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে এতদিন রাশিয়ার অভিযান প্রতিহত করলেও গত জুন মাস থেকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে। তবে দুই মাসেরও বেশি সময় ধরে সে হামলায় সুবিধা করে উঠতে পারেনি কিয়েভ।

রুশ প্রেসিডেন্ট তার দেশের স্কুল শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, আমি এখন বুঝতে পারি আমরা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছি। এ ধরনের দেশপ্রেমের চেতনাসম্পন্ন একটি জাতিকে পরাজিত করা সম্ভব নয়। আমরা নিঃসন্দেহে ছিলাম অজেয় এবং এখনো আমরা তেমনই আছি।

রাশিয়ার প্রেসিডেন্ট স্কুল শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, ইউক্রেনের যে চারটি অঞ্চল গণভোটের মাধ্যমে রুশ ফেডারেশনে যুক্ত হয়েছে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে না এনে শুধু সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সূত্র : পার্সটুডে

tag ট্যাগ: #1111