calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে নারীসহ নিহত ৩ বাস-ট্রাক সংঘর্ষ,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে নারীসহ নিহত ৩ বাস-ট্রাক সংঘর্ষ,

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সিরাজদিখান...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ১১:৫৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১ বার পঠিত

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্র ট-১৮-৪২৮৯) চাকা নষ্ট হয়ে গেলে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার রামের খোলা এলাকায় ট্রাকটি থামিয়ে রাখে চালক। অপরদিকে কুয়াকাটা থেকে ছেড়ে আসা লাবিবা পরিবহন ঢাকা মেট্রো ব-১৪-৭৩২৫ গাড়িটি পেছন থেকে সজরে ধাক্কা দিলে গাড়িটির বাম পাশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ সময় সাতজন গুরুতর আহতসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।

ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মাহফুজ রিবেন বলেন, রাতে দুর্ঘটনার তথ্য পাওয়ার সাথে সাথেই শ্রীনগর ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট এবং সিরাজদিখান ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। সাতজন গুরুতর আহত ব্যক্তিকে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। এছাড়া ঘটনাস্থল থেকে নিহত তিনজনকে উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি।

হাইওয়ে সার্কেল নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী বলেন, রাত সাড়ে ৩টার দিকে ট্রাকের পিছনের দু’টি চাকা বাস্ট হয়। তারা ট্রাকটি থামিয়ে চাকা মেরামত করছিল এমন সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা লাবিবা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকটির পিছনে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই বাসে থাকা তিনজন যাত্রী মারা যায়।



tag ট্যাগ: #1111