calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা
home হোম / আন্তর্জাতিক / যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা: ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ রেলপথ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা: ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ রেলপথ

দৃশ্যত চীনকে কোণঠাসা করতে উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্য করিডোরের সম্ভাবনা খুলে গেল ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের ফাঁকে। সব ঠিক থাকলে ভবিষ্যতে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ রেল ও নৌপথ চালু হতে যাচ্ছে। ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ০৯:২৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩৩৫ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বন্দর, রেলপথ, বিদ্যুৎ, ডেটা নেটওয়ার্ক এবং হাইড্রোজেন পাইপলাইনের মাধ্যমে ভারতের সাথে বাণিজ্য করিডোর তৈরি করতে আগ্রহী। মূল্য লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন হলেও পাশাপাশি দীর্ঘদিনের শত্রু ইসরাইল এবং সৌদি আরবের মধ্যে নতুন করে সম্পর্ক স্থাপনের ভাবনাও রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনায় একমত দেশগুলোর আশা করছে, এর ফলে দেড় শ' কোটি জনসংখ্যার ভারতের বিপুল বাজার আরো বেশি করে আন্তর্জাতিক বাণিজ্যক্ষেত্র হয়ে উঠবে। লম্বা করিডরের মধ্যে যোগাযোগ গড়ে উঠল চাঙ্গা হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতিও। পাশাপাশি ইসরাইল এবং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হবে৷

উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্য করিডোর সম্পর্কে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্য, 'বিরাট পরিকল্পনা, ঐতিহাসিক ভাবনা।' উল্লেখ্য, চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পকে মোকাবেলার জন্য ওয়াশিংটন যে বিকল্প নিয়ে চিন্তা করছিল, এটি হবে তারই অংশবিশেষ।

ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের বক্তব্য, 'ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর রেল ও কেবল যোগাযোগের থেকেও বড় ব্যাপার।' এই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর মোদির বক্তব্য, ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর একসাথে দেখা একাধিক দেশের একটি উজ্জ্বল স্বপ্ন। যা বাস্তবায়িত হলে ইতিহাস তৈরি হবে। এই করিডোর একাধিক মহাদেশজুড়ে মানুষের প্রচেষ্টা এবং ঐক্যের উদাহরণ হয়ে উঠবে।

নয়া দিল্লি থেকে আল জাজিরার ক্যাটরিনা ইয়ু বলেন, কর্মকর্তারা এই চুক্তিকে 'গেম-চেঞ্চার' হিসেবে অভিহিত করছেন।

তিনি বলেন, এই চুক্তির কথা ঘোষণার সময় চীনা প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
তিনি বলেন, এটা পরিষ্কার যে এটি চীনের বিশাল বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো প্রকল্পের প্রতিদ্বন্দ্বী। উল্লেখ্য যে এশিয়া, আফ্রিকা ও ইউরোপকে সংযুক্ত করতে ২০১৩ সালে চীন বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ গ্রহণ করে। ফলে জি২০-এ গৃহীত পরিকল্পনাটি কার্যত চীনের প্রতিদ্বন্দ্বী।

সূত্র : আল জাজিরা ও অন্যান্য

tag ট্যাগ: #1111