calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / ঢাকা বারে পদযাত্রা আজ ইউএলএফের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ঢাকা বারে পদযাত্রা আজ ইউএলএফের

সরকারের পদত্যাগ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে ঢাকা আইনজীবী সমিতি ও এর আশপাশ এলাকায় মঙ্গলবার পদযাত্রা করবে ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ)।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ১১:১৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৪ বার পঠিত

সমাবেশ শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবরে স্মারকলিপি দেওয়া হবে।

কর্মসূচিতে নেতৃত্ব দেবেন ইউএলএফের কেন্দ্রীয় কমিটির কনভেনার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, কো-কনভেনার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামাল।

১২ জুন বিএনপিপন্থি আইনজীবীদের নেতৃত্বে ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ) নামে একটি মোর্চার আত্মপ্রকাশ ঘটে। ওই দিন এক সংবাদ সম্মেলনে মোর্চা গঠন, এর লক্ষ্য ও যাত্রা শুরুর তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্টের আহবায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন লিখিত বক্তব্য তুলে ধরেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। ওই দিন লিখিত বক্তব্যে জানানো হয়, মতের ভিন্নতা থাকলেও আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার এবং সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিসহ সব আইনজীবী সমিতি স্বাধীন রাখার জন্য আইনজীবীদের নির্দলীয় প্ল্যাটফরম প্রয়োজন। সে লক্ষ্যেই গঠিত হয়েছে ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্ট।

লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, আইনজীবীদের মর্যাদা, স্বাধীন আইনজীবী সমিতি, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষা করার আন্দোলনে আইনজীবীরা অঙ্গীকারবদ্ধ। সারা দেশের সব আইনজীবী সমিতি যেন স্বাধীন ও নির্ভীকভাবে আইনজীবীদের সম্মান ও স্বার্থ সংরক্ষণের কাজ করতে পারে সেজন্য দেশব্যাপী আইনজীবীদের সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম ধারাবাহিকভাবে পরিচালিত করবে।

tag ট্যাগ: #1111