calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বাংলাদেশ যে সমিকরণে ফাইনালে যেতে পারে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ যে সমিকরণে ফাইনালে যেতে পারে

এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। যা চলমান এই টুর্নামেন্ট থেকে কার্যত বাংলাদেশের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে। তবে কাগজে-কলমে এখনো টিকে আছে টাইগাররা। সুপার ফোরে বাংলাদেশ-পাকিস্তানের একটি করে এবং...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ১১:২৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭৭ বার পঠিত

এশিয়া কাপের নবম আসরের পর্দা নামতে আর মাত্র চারটি ম্যাচ বাকি। সবগুলো ম্যাচই হবে বৃষ্টিপ্রবণ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। বাংলাদেশ ছাড়া বাকি তিন দল সুপার ফোরে এখন পর্যন্ত একটি করে জয় পেয়েছে। ফলে যুক্তির বিচারে বাংলাদেশের ফাইনালের সমীকরণ মেলানোটা কিছুটা হাস্যকরই মনে হতে পারে। তবে ক্রীড়াঙ্গনে এসব স্বাভাবিক বিষয়। আর নিশ্চয়ই বাংলাদেশের সমর্থকরাও এখনই তাদের আশা হারাতে চাইবেন না। সমীকরণটা অনেকটা প্রথম রাউন্ডের মতো, যেখানে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে টাইগাররা পা রেখেছিল সুপার ফোরে।

তবে সুপার ফোরের লড়াইটা তার চেয়েও কঠিন। এজন্য বাংলাদেশ মেলাতে হবে ‘যদি-কিন্তু’র হিসাব। সেক্ষেত্রে শ্রীলংকাকে হারাতে হবে ভারত-পাকিস্তান দুই দলকেই। তখন শেষ ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে জিতলে ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হবে। ওই সময় বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের সমান একটি করে জয় থাকবে। এর পর দেখা হবে নেট রানরেট। তবে বৃষ্টির কারণে কোন ম্যাচ ভেস্তে গেলে শেষ হয়ে যাবে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা।

সোমবার রিজার্ভ ডে-তে সম্পন্ন হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ। আগের দেখায় তাদের গ্রুপপর্বের ম্যাচটি জিতে নেয় বৃষ্টি। সেই সম্ভাবনা এই ম্যাচেও ছিল। তবে টুর্নামেন্টের মাঝপথে এসিসির ‘ইতিহাসগড়া’ সিদ্ধান্তে রিজার্ভ ডে পায় দুদল। এর পর দুই দলের মধ্যকার লড়াইয়ে সবচেয়ে বড় ব্যবধানে (২২৮ রানে) পাকিস্তানকে হারায় ভারত।

এই ম্যাচের পর একটি ম্যাচ খেলা ভারত ও শ্রীলংকা যথাক্রমে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। বড় জয় নিয়ে নেট রানরেটও অনেক বেশি ভারতের। একইভাবে রানরেটে বেশ অবনতি ঘটেছে বাবরদের। তবে কোনো জয় না পাওয়া বাংলাদেশের রানরেট -০.৭৪৯। ম্যাচ জয়ের মাধ্যমে যা টপকানোর পাশাপাশি অভাবনীয় কিছুর অপেক্ষায় থাকতে হবে টাইগারদের!

tag ট্যাগ: #1111