calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / ৮০ হাজার ছাড়াতে পারে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

৮০ হাজার ছাড়াতে পারে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত

চলতি মাসে দেশে ডেঙ্গু আক্রান্ত ৮০ হাজার ছাড়াতে পারে। কারণ ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশার বংশ বৃদ্ধির জন্য যে ধরনের থেমে থেমে বৃষ্টি, নির্দিষ্ট পরিমাণ আর্দ্রতা ও উষ্ণতার মতো অনুকূল পরিবেশ প্রয়োজন এর সবকিছুই চলতি মাসেও...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ১১:৩৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৯৯ বার পঠিত

এ দিকে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জিন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কনট্রোল রুম জানিয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৪৪ জন। এর আগে গত রোববার আক্রান্ত হয়েছিল দুই হাজার ৯৯৩ জন। গতকাল সোমবার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ১১ জনের। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু রোগে মোট মৃত্যু হয়েছে ৭৪১ জন। সেপ্টেম্বর মাসের গত ১০ দিন ৮ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪৮ জন। স্বাস্থ্য অধিদফতর বলছে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গতকাল এককভাবে ঢাকায় আক্রান্ত হয়েছে ৯৬৭ জন এবং ঢাকার বাইরে সম্মিলিতভাবে আক্রান্ত হয়েছে এক হাজার ৯৭৭ জন।

এ ব্যাপারে জনস্বাস্থ্যবিদ ডা: আহমেদ পারভেজ জাবীন নয়া দিগন্তকে বলেন, এডিস মশার বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ রয়েছে বাংলাদেশে। চলতি সেপ্টেম্বর মাসের গত ১০ দিনে বৃষ্টির অবস্থা দেখে অনুমান করা যায়, ‘সামনের দিনগুলো একই রকম কাটতে পারে। এর সাথে যোগ হয়েছে বাতাসের আর্দ্রতা এবং গরম।’ ফলে আমি মনে করছি, এই তাপমাত্রা, বৃষ্টি ও আর্দ্রতা শুধু সেপ্টেম্বরই নয়, আগামী অক্টোবর মাসেও বিরাজ করতে পারে। ফলে ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশার দাপট অক্টোবর মাসেও থাকতে পারে। তবে আগামী নভেম্বর মাসে তাপমাত্রা ও বৃষ্টি কমে এলে দেশের সার্বিক ডেঙ্গু সংক্রমণ কমে যাবে বলে মনে করছি তবে একেবারে কমে যাবে না। কারণ যে মশাগুলো থাকবে সেগুলো কামড়াতে থাকবে।

ডা: আহমেদ পারভেজ জাবীন বলেন, ঢাকা শহরেই ডেঙ্গু সংক্রমণটা বেশি। ঢাকায় সিটি করপোরেশন তথা স্থানীয় সরকার মন্ত্রণালয় মশা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সিটি করপোরেশনের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তারা একেবারেই এ ব্যাপারটি নিয়ে পুরোপুরি উদাসীন। তারা ডেঙ্গু আক্রান্ত মানুষ কিংবা আক্রান্তের পরিবারের যে কষ্ট তা বুঝতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, একজন মানুষ যখন ডেঙ্গু আক্রান্ত হয় তার পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে ১৫ দিন সময় লাগে। এরপর আরো ১৫ দিন লাগে দুর্বলতা কাটিয়ে উঠতে। সাধারণত ঢাকা শহরে দরিদ্র পরিবারের মানুষই বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। একটা পরিবারের উপার্জনক্ষম প্রধান ব্যক্তি যখন ডেঙ্গু আক্রান্ত হয়ে থাকে সে পরিবারটির কমপক্ষে এক মাস উপার্জন থাকে না। তাদের দিনকাটে ভয়াবহ কষ্টে ও দুঃসহ যন্ত্রণায়। ডা: আহমেদ পারভেজ জাবীন সুপারিশ করেন, এ সময়টায় শুধু ঢাকা নয়, দেশের সব দরিদ্র পরিবারকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আর্থিক সহায়তা করা উচিত।

tag ট্যাগ: #1111