calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / পাকিস্তান ৪ দিনেই শীর্ষস্থান পুনরুদ্ধার করল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

পাকিস্তান ৪ দিনেই শীর্ষস্থান পুনরুদ্ধার করল

এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেনি পাকিস্তান, শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোর পর্ব থেকেই বিদায় নেয় তারা। সেই সাথে হারাতে হয় র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। তবে দিনচারেক না যেতেই ফের শীর্ষে উঠে এলো বাবর আজমের দল।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ০৮:৪৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৫ বার পঠিত

অস্ট্রেলিয়া টপকে নিজেদের হারানো জায়গা পুনরুদ্ধার করেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া ১নম্বর থেকে সরাসরি নেমে গেছে তিনে। মূলত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত রাতে অস্ট্রেলিয়ার পরাজয় এর বড় কারণ।

ঘরের মাঠে খেলতে নেমে প্রথম ইনিংসে ৩১৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে, ১৯৩ রানে গুটিয়ে যায় অজি দল। এই পরাজয়েই র‍্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন।

সমান ১১৫ পয়েন্ট পাকিস্তান ১ নম্বরে ও ভারত আছে দুইয়ে। তবে পাকিস্তান দশমিক পয়েন্টে এগিয়ে থাকার সুবাদে এক নম্বর জায়গার দখল নিয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার রেটিং ১১৩। ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা।

ভারত কিন্তু রোববার শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে বড় জয় পেয়েছে। তবুও তারা ওডিআই র‌্যাঙ্কিংয়ে দুইয়ে জায়গা পেয়েছে। এদিকে পাকিস্তান এশিয়া কাপের শিরোপা জিততে পারেনি, তবে অন্যান্য ম্যাচে তাদের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এক নম্বর র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন বাবর আজমরা।

শুক্রবার ভারত যদি বাংলাদেশের কাছে না হারত, তবে তারাই এক নম্বরে উঠে আসতে পারত। কিন্তু সেই ম্যাচ হেরে বড় সুযোগ হাতছাড়া করেছে ভারত।

তবে ভারত এবং অস্ট্রেলিয়া ২২ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের সিরিজে একে অপরের মুখোমুখি হবে, যেখানে দুই দলের কাছেই শীর্ষে ওঠার সুযোগ থাকবে।অন্যদিকে পাকিস্তান এখন সরাসরি বিশ্বকাপে খেলবে।

tag ট্যাগ: #111