calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / কুমারখালীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনমজুরের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

কুমারখালীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনমজুরের

কুষ্টিয়ার কুমারখালীতে সিরাজুল ইসলাম (৭০) নামে এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃতের স্ত্রীর দাবি তার স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ০৮:৫৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১১১ বার পঠিত

১৭ সেপ্টেম্বর সকালে কয়া ইউনিয়নের কারিগর পাড়া মধ্যেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

সিরাজুল ইসলাম মধ্যেপাড়া গ্রামের মৃত নঈম উদ্দিন মালিথার ছেলে। 

নিহত সিরাজুল ইসলামের স্ত্রী জাহানারা খাতুন জানান, তার স্বামী কয়া কামারপাড়া এলাকার নাসিরউদ্দিন ওরফে নছোর তিন ছেলে বিপ্লব, পিপলু ও নয়নের কাছ থেকে সুদে ১ লাখ ৮০ হাজার টাকা নেন। সময় মতো সুদ দিতে না পারায় শনিবার সুদে কারবারিরা তাদের বাড়ির জমি দখল করে সীমানা পিলার গাড়তে গেলে তিনি ও তার স্বামী বাধা দেন। এ সময় সুদে কারবারিরা তাদের দু'জনকে মারধর করে চলে যায়। ওই দিনই তিনি মেয়েকে শ্বশুর বাড়ি রাখতে যান এবং রোববার সকালে বাড়ি ফিরে এসে তার স্বামীকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান। 

তিনি আরো জানান, বাড়িতে এসে দেখতে পান সুদে কারবারিরা তাদের বাড়ির জমি দখল করে স্থাপনা নির্মাণ করছে। তিনি চিৎকার করে এলাকাবাসীকে ডাকলে সুদে কারবারিরা চলে যায়।

তিনি দাবি করেন, কেউ বাড়িতে না থাকার সুযোগে সুদে কারবারিরা তার স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

নিহতের ভাই জানান, সুদের টাকা পরিশোধ করতে না পারাই আমার ভাইয়ের বাড়ি দখল করে বিপ্লব, পিপলু ও নয়ন সকালে স্থাপনা নির্মান করছিল, আমার ভাই বাধা দিলে তাকে মারপিট করে।

তিনিও অভিযোগ করেন, এটা আত্ত্বহত্যা না, আমরা এই হত্যার বিচার চাই।

উল্লেখ্য, কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে বেশ কিছু সুদের কারবারি রয়েছে। এদের তাণ্ডবে অনেকেই আজ সর্বশান্ত। সুদের কারবার বন্ধের দাবিও জানিয়েছে এলাকাবাসী।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

tag ট্যাগ: #111