calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / সালমানের সঙ্গে গভীর সম্পর্ক ছিল:প্রেম নয়, মৌসুমী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

সালমানের সঙ্গে গভীর সম্পর্ক ছিল:প্রেম নয়, মৌসুমী

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেওয়া সালমান শাহ বেঁচে থাকলে এ বছর ৫৩ বছরে পা রাখতেন। কিন্তু মাত্র ২৪ বছর বয়সেই ঢালিউডের ক্ষণজন্মা নায়ক পরপারে পাড়ি জমান। তবে বাংলা ছবিপ্রেমীরা কেউ তাকে মন থেকে মুছে যেতে দেননি। যতই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ • বিকাল ০৪:২০
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৯৯ বার পঠিত

সালমান-মৌসুমী জুটির কেয়ামত থেকে কেয়ামত ও অন্তরে অন্তরে সিনেমা এখনো দর্শকদের মনে দোলা দেয়।

প্রথম সিনেমায় বাজিমাত করেন মৌসুমী ও সালমান শাহ। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিটি আজও একটি বাঁকবদলের নাম। এই ছবিতে অভিনয় করেই সবার মনের কোণে জায়গা করে নেন মৌসুমী ও সালমান শাহ। 
অনেকের ধারণা— তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল। বিষয়টিকে পুরোপুরি উড়িয়ে দেন মৌসুমী। 

তিনি জানান, প্রেমের সম্পর্ক নয়, সালমান ও তার মধ্যে গভীর সম্পর্ক ছিল।দুজন ভালো বন্ধু ছিলেন।

ঢালিউডের ক্ষণজন্মা এই নায়ককে আজও মনে পড়ে তার ছোটবেলার বন্ধু এবং ঢালিউডের প্রিয়দর্শিনী মৌসুমীর। প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’–এ মৌসুমীর সঙ্গে সালমানের জুটি দারুণ জনপ্রিয় হয়। 

এর পর অনেক নির্মাতাই তাদের নিয়ে ছবি করতে আগ্রহী হতে থাকেন। তারা শুরু করেন ‘অন্তরে অন্তরে’ নামে নতুন একটি ছবির শুটিংও। কিন্তু ব্যক্তিদ্বন্দ্বে জড়িয়ে এই জুটি আর তেমন করে কাজ করেননি অনেকটা সময়।

পরবর্তী সময়ে মৌসুমীর সঙ্গে সালমান শাহ অভিনয় করেন ‘দেনমোহর’ চলচ্চিত্রে। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৫ সালে। এ ছাড়া সালমান-মৌসুমী জুটি অভিনয় করেন ‘স্নেহ’ নামের আরও একটি সিনেমায়। তবে সালমান ও মৌসুমীর মধ্যকার সম্পর্ক ছিল বেশ চমৎকার। 

মৌসুমী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘অনেকে ভাবতে পারেন, আমাদের প্রেমের সম্পর্ক ছিল। আসলে সালমান ও আমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না। তবে সালমান আর আমার সম্পর্ক গভীর ছিল। 

অনেক খুঁটিনাটি বিষয় আমরা শেয়ার করতাম, যা কাউকে বলতে পারতাম না। আমার জ্বর হলে ওর ভালো লাগত না, ওর কোনো অসুখ হলে আমার না। আমাদের আত্মার একটা টান ছিল। 

দেখা গেল, জ্বরের কারণে আমি শুটিংয়ে যেতে পারিনি, পরিচালকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেখা করতে চলে আসত। ওর কোনো ভালো হলে আমার ভালো লাগত, ওর খারাপ হলে আমার খারাপ লাগত। এমনই ছিল আমাদের অনুভূতি।’

tag ট্যাগ: #111