calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / কানাডার তদন্তে ভারতকে সহায়তার আহ্বান যুক্তরাষ্ট্রের নিজার হত্যাকাণ্ডে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

কানাডার তদন্তে ভারতকে সহায়তার আহ্বান যুক্তরাষ্ট্রের নিজার হত্যাকাণ্ডে

খালিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় কানাডার তদন্তে সহায়তা করতে ভারতের প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ১৮ই জুন কানাডার ভ্যানকোভারের কাছে দুই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০১:৪২
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭২ বার পঠিত

গত সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে তদন্তে তাদের সহযোগিতা চান। কিন্তু ভারত এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

উল্লেখ্য, নিজার একজন পাঞ্জাবি এবং কানাডার নাগরিক। তিনি ভারতের পাঞ্জাবে ‘খালিস্তান’ নামে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত। এ জন্য ভারত তার বিরুদ্ধে সন্ত্রাস ও হত্যা ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। সিনিয়র একজন করে কূটনীতিককে বহিষ্কার করেছে দুই দেশই। কানাডায় অবস্থানরত ভারতীয় দূতাবাসের স্টাফ সংখ্যা কমিয়ে আনার পদক্ষেপ নিয়েছে ভারত। একই সঙ্গে কানাডিয়ানদের জন্য ভারতীয় ভিসা দেয়া স্থগিত করেছে।

একদিন আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জোর দিয়ে বলেছেন, এক্ষেত্রে ভারত বিশেষ কোনো ছাড় পাবে না। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাষ্ট্রীয় সফরে আপ্যায়িত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের বিষয়টি জোরালোভাবে ফুটে উঠেছে।

এমন অবস্থায় দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে সুলিভান জোর দিয়ে বলেন, যেকোনো দেশ জড়িত থাক না কেন যুক্তরাষ্ট্র তার নীতিতে অটল থাকবে।

উল্লেখ্য, নিজার হত্যায় ভারত সরকার এবং তার গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত এমন ‘বিশ্বাসযোগ্য অভিযোগ’ উত্থাপন করেছে কানাডা। এই হত্যার তদন্তে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছে বলে গত সপ্তাহে জানিয়েছেন কানাডার একজন সিনিয়র কর্মকর্তা। কানাডা এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরেছে এমন ধারণার কথা প্রত্যাখ্যান করেন সুলিভান। তিনি বলেন, তাদের অভিন্ন উদ্বেগ আছে এ বিষয়ে। তারা পূর্ণাঙ্গ তদন্ত এবং এই হত্যায় জড়িতদের জবাবদিহিতা চান।

tag ট্যাগ: #111