calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
home হোম / অপরাধ / টঙ্গীতে গলা কেটে গর্তে পুঁতে রাখা হয় নারীর লাশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

টঙ্গীতে গলা কেটে গর্তে পুঁতে রাখা হয় নারীর লাশ

গাজীপুরের টঙ্গীতে গলা কেটে ডোবায় গর্ত করে পুঁতে রাখা একজন গায়িকার লাশ উদ্ধার করা হয়েছে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০২:০১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩০ বার পঠিত

২২ সেপ্টেম্বর সন্ধ্যায় উদ্ধার লাশটি করে থানা পুলিশ।

নিহত মোছা: মানসুরা খাতুন (২৮) গাজীপুরের জয়দেবপুর থানার পিরুজালী উত্তর পাড়ার মরহুম জাহাজী মিয়ার মেয়ে। তিনি টঙ্গী গাজীপুরা কবিরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা পশ্চিমপাড়ার জনৈক লোকমানের বাড়ির পূর্বপাশে ডোবায় একটি গর্তে একজন নারীর গলাকাটা লাশ দেখতে পান পথচরিরা। পরে থানায় খবর দিলে পুলিশ ওই গর্ত থেকে নিহতের লাশ উদ্ধর করে। গলা কাটা ওই লাশ গর্তে পুঁতা ছিল। গর্তের ওপর নিহতের মাথা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা মানসুরাকে কলা গেটে হত্যা করে গর্তে পুতে লাশ গুম করার চেষ্টা করে। ভিকটিম মানসুরা স্থানীয় হুপলুন নামের গার্মেস্ট কারখানায় চাকুরির পাশাপাশি মানুষের বাসা বাড়িতে গিয়ে গান শিখাতেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

tag ট্যাগ: #111