calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র 'সরাসরি যুদ্ধে লিপ্ত' রাশিয়ার বিরুদ্ধে : ল্যাভরভ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্র 'সরাসরি যুদ্ধে লিপ্ত' রাশিয়ার বিরুদ্ধে : ল্যাভরভ

রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের অন্য মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে 'সরাসরি যুদ্ধে লিপ্ত' রয়েছে। শনিবার নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছায়াযুদ্ধ নয়, বরং...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ০৯:২২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১৫ বার পঠিত

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং আরো অনেক দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ কিয়েভকে বিপুল অস্ত্র দিচ্ছে, এছাড়া সামরিক উপগ্রহ এবং গোয়েন্দা বিমানও তারা ব্যবহার করছে।

তিনি বলেন, পাশ্চাত্য 'মিথ্যার সাম্রাজ্য' সৃষ্টি করেছে, তারা যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন আদায় করার জন্য গ্লোবাল সাউথের ওপর প্রভাব বিস্তার করার জন্য নব্য-উপনিবেশিক মানসিকতা গ্রহণ করেছে।

সংবাদ সম্মেলনে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির ১০ দফা প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি একইসাথে কৃষ্ণ সাগরীয় শস্য উদ্যোগ আবার চালু করার জাতিসঙ্ঘ প্রস্তাবও খারিজ করে দেন।

তিনি বলেন, 'এমনটা সম্ভব নয়। এমন প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব নয়। এটা বাস্তবসম্মতও নয়। সবাই তা বোঝে। কিন্তু একইসাথে তারা বলছে যে এটাই হবে আলোচনার একমাত্র ভিত্তি।'

সূত্র : সিএনএন ও আল জাজিরা