calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অর্থনীতি / বড় দরপতন শেয়ারবাজারে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

বড় দরপতন শেয়ারবাজারে

শেয়ারবাজার বড় হয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪৮টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিনশেষে মূল্যসূচক ২৮ পয়েন্ট। এরফলে ডিএসইর বাজার মূলধন কমেছে ২ হাজার কোটি টাকা। একইভাবে কমেছে লেনদেন। সংশ্লিষ্টরা বলছেন...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০২:৩৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৯৪ বার পঠিত

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনি বাধা সৃষ্টির অভিযোগে শুক্রবার বেশকিছু লোকের ভিসা বাতিলের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে সরকারি দলের সদস্য, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিরোধী দলও রয়েছে। এরপর রোববার ছিল বাজারে প্রথম লেনদেন। আর সকাল থেকেই বিভিন্ন ব্রোকারেজ হাউজসহ বিভিন্ন অফিসে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা ছিল। সামগ্রিকভাবে বাজারেও এর প্রভাব পড়েছে। 

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে রোববার ৩১০টি কোম্পানির ৯ কোটি ৭৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৫০০ কোটি ৭৪ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ১২টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৪৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫০টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রডসূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮০ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ৯ পয়েন্ট কমে ২ হাজার ১৩৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৮ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে ২ হাজার কোটি টাকা কমে ৭ লাখ ৭৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে। 

শীর্ষ দশ কোম্পানি : রোববার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- ফুওয়াং ফুড, ইস্টার্ন হাউজিং, ইউনিয়ন ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি, জেমিনী সি ফুড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স। 

ডিএসইতে রোববার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- ইউনিয়ন ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, নিটল ইন্স্যুরেন্স, বিডি থাই, মুন্নু অ্যাগ্রো, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ। 

অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- অগ্রণী ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ফুওয়াং ফুড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, তশরিফা ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার, ইয়াকিন পলিমার এবং জনতা ইন্স্যুরেন্স।

tag ট্যাগ: #111