calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
home হোম / রাজনীতি / বিএনপির মঞ্চ ভাঙচুরের অভিযোগ আমিনবাজারে , সমাবেশ স্থগিত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিএনপির মঞ্চ ভাঙচুরের অভিযোগ আমিনবাজারে , সমাবেশ স্থগিত

ঢাকার আমিনবাজারের আজকের (সোমবার) সমাবেশ স্থগিত করেছে বিএনপি। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সমাবেশের জন্য বিএনপির বানানো মঞ্চ পুলিশ ভেঙে ফেলেছে। এ কারণে আজকের সমাবেশ হচ্ছে না। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশের দাবি, যে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০২:৪০
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৯৩ বার পঠিত

তিনি বলেন, ‘আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল মঙ্গলবার কোথায় কখন সমাবেশটি করব।’

নিপুণ রায় চৌধুরী আরও বলেন, ‘‘আমরা সমাবেশের জন্য প্রশাসনকে চিঠি দিয়েছিলাম। সেটি তারা গ্রহণ করে সমাবেশ করার মৌখিক অনুমতি দেন। সেই মোতাবেক নির্ধারিত স্থানে আমরা মঞ্চ তৈরি করেছিলাম। পুলিশ রোববার রাত ১০টার দিকে সেটি পরিদর্শন করে যায়। পরে সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে বলেন, ‘আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি।’ আমি ওসিকে জিজ্ঞেস করলাম, ‘রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ  কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন?’ ওসি বলেন, ‘আওয়ামী লীগ  ঐখানে সমাবেশ চায়। সে কারণে আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।’’

প্রশ্ন রেখে নিপুণ রায় বলেন, ‘মঞ্চ তৈরির রাত ১২ টার পর কিভাবে আওয়ামী লীগ এখানে সমাবেশ করতে চায়। আর আওয়ামী লীগ তো হেমায়েতপুরে সমাবেশ করতে চেয়েছিল। তাহলে এখানে কেন? সেটির সিদ্ধান্ত রাত ১২ পর এল কেন?’

সাভার থানা পুলিশের পক্ষ থেকে মঞ্চ ভাঙার অভিযোগ অস্বীকার করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপক চন্দ্র মঞ্চ সাংবাদিকদের বলেন, পুলিশের কেউ মঞ্চ ভাঙেনি। যে জায়গায় মঞ্চ ভাঙার অভিযোগ করা হচ্ছে, সেখানে কোনো মঞ্চই ছিল না।

বিএনপির সমাবেশের প্রেক্ষাপটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আজ বিকেল ৩টায় উত্তরা থানার আজমপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে একই সময় যাত্রাবাড়ী মোড়সংলগ্ন শহীদ ফারুক সড়কে সমাবেশ হবে।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেবেন। শান্তি সমাবেশ ছাড়াও বিএনপির আন্দোলন-কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য সন্ত্রাস-নৈরাজ্য ঠেকাতে সর্বত্র সতর্ক অবস্থানে থাকবেন নেতাকর্মীরা। 

tag ট্যাগ: #111