calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ইউক্রেনের জন্য মার্কিন অর্থ সাহায্য বন্ধ, শাটডাউন এড়াতে অস্থায়ী বাজেট পাশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইউক্রেনের জন্য মার্কিন অর্থ সাহায্য বন্ধ, শাটডাউন এড়াতে অস্থায়ী বাজেট পাশ

অবশেষে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য সরকার ও বিরোধী দলের আইন-প্রণেতারা আগামী ৪৫ দিনের জন্য অস্থায়ী বাজেট বা স্টপগ্যাপ বিল মঞ্জুর করেছে। তবে এবারের বাজেটে ইউক্রেনকে যুদ্ধে আর্থিক সহায়তা দেয়া বন্ধ রাখা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১ অক্টোবর ২০২৩ • দুপুর ০১:৪৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৩ বার পঠিত

৩০ সেপ্টেম্বর কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার কেভিন ম্যাককার্থি আগামী ৪৫ দিনের সরকারি ব্যয় মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে একটি স্টপগ্যাপ বিল উত্থাপন করে। স্টপগ্যাপ ফান্ডিং বিল নামে বিলটি ৮৮-৯ ভোটে পাস হয় সিনেটে। এর আগে, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসেও দ্বিপক্ষীয় সমর্থনে পাস হয় বিলটি। সিনেটে ও নিম্নকক্ষ হাউস অব কমনসে পাস হওয়ায় বিলটি আইনে পরিণত হওয়ার অপেক্ষা শুধু মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন। দ্য গার্ডিয়ান বলছে, ডেমোক্র্যাটদের প্রস্তাব হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল অনুমোদনে আপত্তি করবেন না।

 

শঙ্কাটি দেখা দেয় মূলত কট্টর ডানপন্থী রিপাবলিকানরা সরকারের ব্যয় কমানোর দাবিতে অনড় থাকায়। কিন্তু শেষ মুহূর্তে এসে আইনপ্রণেতাদের একটি বড় অংশ সরকার অচল হওয়া এড়ানোর পক্ষে ভোট দেন। তারা অবশ্য বড় একটি শর্তও দেন। ‘ইউক্রেনের পেছনে আর কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করা যাবে না’ এই শর্ত মেনে নেয়ায় শাটডাউনের মুখ থেকে বেঁচে যায় যুক্তরাষ্ট্র।

 

রাশিয়ার বিরুদ্ধে লড়তে কিয়েভকে অস্ত্র ও তহবিল দেয়াটা বাইডেন প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের বিষয়। তবে দেশটির জন্য কোটি কোটি ডলারের সহায়তা শেষ পর্যন্ত নবায়ন করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন আছে। হাউস অব স্পিকার কেভিন ম্যাককার্থি বলেছেন, রাশিয়ার হামলা ‘ভয়াবহ’। তবে তিনি মনে করেন, এ জন্য ইউক্রেনকে অগাধ অর্থ দেয়া যাবে না। তিনি বলেন, ‘যা দীর্ঘমেয়াদে ঘটতে যাচ্ছে, তা নিয়ে আমি সত্যিই উদ্বিগ্ন। তবে আমি কোনো অর্থ নষ্ট হতে দিতে চাই না।’ সূত্র: বিবিসি।

tag ট্যাগ: #111