calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / মার্কিন বিমান তুর্কি ড্রোন গুলি করে ভূপাতিত করল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মার্কিন বিমান তুর্কি ড্রোন গুলি করে ভূপাতিত করল

যুক্তরাষ্ট্র সিরিয়ায় একটি সশস্ত্র তুর্কি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এই প্রথমবার যুক্তরাষ্ট্র কোনো ন্যাটো মিত্রের আকাশযান বিধ্বস্ত করল।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ • সকাল ১০:৩২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৮ বার পঠিত

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন-নেতৃত্বাধীন বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে সেটা তুর্কি সশস্ত্র বাহিনীর নয়। তবে সেটি কোন দেশের, তাও তারা জানায়নি।

তুরস্কের একটি নিরাপত্তা সূত্র বৃহস্পতিবার জানিয়েছে, গত সপ্তাহে আঙ্কারায় বোমা হামলার পর থেকে সিরিয়ার বিভিন্ন এলাকায় কুর্দি উগ্রবাদীদের টার্গেট করে আক্রমণ চালাচ্ছে তুরস্ক।

পরিচয় প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা বলেন, একটি এফ-১৬ বিমান তুর্কি ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে। এর আগে মার্কিন স্থল বাহিনীর কাছাকাছি এলাকায় ড্রোনটি চলে এলে তারা কয়েকবার তুর্কি কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যকার সম্পর্কে নাজুকতা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্র আশা করছে, চলতি বছর সুইডেনের ন্যাটো সদস্যপদ অনুমোদন করবে তুরস্ক।

এদিকে মার্কিন মিত্র সিরিয়ান কুর্দিশ বাহিনী জানিয়েছে, তুর্কি হামলায় তাদের আট ব্যক্তি নিহত হয়েছে।
উত্তর সিরিয়ায় কুর্দি বাহিনীকে সমর্থন যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে উত্তেজনা চলছে। তুরস্ক তাদেরকে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একটি শাখা মনে করে। এই গ্রুপটিই গত সপ্তাহে আঙ্কারায় আত্মঘাতী হামলা চালিয়েছিল।

সূত্র : মিডল ইস্ট মনিটর

tag ট্যাগ: #111