calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে পুরনো জায়গা ফিরে পেল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে পুরনো জায়গা ফিরে পেল

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার লুকোচুরি চলছেই। কখনো সাতে উঠে যাচ্ছে বাংলাদেশ দল, কখনো স্থানটা দখলে নিচ্ছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের শুরুতে পিছিয়ে গেলেও হারানো জায়গা ফিরে পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর ২০২৩ • সকাল ০৯:৫১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫৯ বার পঠিত

শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। জয়ের আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে আইসিসি থেকে পাওয়া সুসংবাদ। শ্রীলঙ্কাকে টপকে আবারো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৭ নম্বরে উঠে এসেছে সাকিব আল হাসানের দল।

শুধু বাংলাদেশের বড় জয় নয়, লঙ্কানদের বড় হারও যেখানে রেখেছে অবদান। একইদিনে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০২ রানে হেরে যায় শ্রীলঙ্কা। ৭ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯৩। আর শ্রীলঙ্কা ৯১ পয়েন্ট নিয়ে নেমে গেছে এক ধাপ নিচে।

এদিকে শীর্ষে থেকেই সোমবার নিজেদের বিশ্বকাপ শুরু করছে স্বাগতিক ভারত। দুইয়ে আছে পাকিস্তান। তিনে জায়গা ধরে রেখেছে অস্ট্রেলিয়া।

tag ট্যাগ: #111