calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের পর জরিমানাও গুনল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের পর জরিমানাও গুনল

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর শাস্তিও জুটল বাংলাদেশ দলের। স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর ২০২৩ • দুপুর ১২:০২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৯ বার পঠিত

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘আগের রাতে কিছুটা বৃষ্টি হয়েছিল, এর জন্য টস জয়টা ভালো ছিল। উইকেট পেসারদের জন্য সহায়ক ছিল। কিন্তু আমাদের শুরুটা ভালো হয়নি।’

তিনি আরো বলে, ‘আপনি যখন তাদের সুযোগ দিবেন তারা অবশ্যই আপনার ওপর আক্রমণাত্মক হয়ে উঠবে। আমরা শেষ ১০ ওভারে ভালো করেছি, কিন্তু ৩৫০ রান তাড়া করা সবসময়ই কঠিন।’

এমন কন্ডিশন সাধারণত বল সুইং করার জন্য আদর্শ। কিন্তু পেসাররা সেটি করতে না পারায় ইংল্যান্ড ওপেনার মালান অনায়াসে রান করে গেছেন।

বড় হারের এই ম্যাচে বোলিংয়ে নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম সম্পন্ন করতে পারে বাংলাদেশ। তাই আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ দলের খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে।

স্লো ওভার রেটের ক্ষেত্রে বরাদ্দকৃত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে।

ম্যাচের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের রেফারি জাভাগাল শ্রীনাথ এ জরিমানার প্রস্তাব করেন। অধিনায়ক সাকিব তা মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। আগামী শুক্রবার চেন্নাইতে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজ জার্সিধারীরা।

tag ট্যাগ: #111